News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ঘোষণা হতে পারে বামফ্রন্টের প্রার্থীর নাম
Image

আজ ঘোষণা হতে পারে বামফ্রন্টের প্রার্থীর নাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে প্রার্থী নির্ণয়ে মঙ্গলবার রাজ্য কমিটি এবং বামফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে৷ সম্ভবত আগামীকাল দুপুরে লোকসভার দুটি আসনে প্রার্থী ঘোষণা দেবে বামফ্রন্ট৷ সূত্রের দাবী পূর্ব ও পশ্চিম আসনে প্রার্থী বদল করছে না বামফ্রন্ট৷ তবে, দলের একাংশের দাবি পশ্চিম আসনে প্রার্থী বদল নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামীকালের বৈঠকে৷ সূত্রের খবর, মঙ্গলবার সকালে সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷

বৈঠকের নির্যাস নিয়ে সিপিএম বামফ্রন্টের বৈঠকে বসবে৷ পূর্ব আসন নিয়ে বামফ্রন্টে মতানৈক্য নেই৷ কিন্তু, পশ্চিম আসন নিয়ে সিপিএমের অন্দরেই মতবিরোধ দেখা দিয়েছে৷ সূত্রের খবর, দলের একাংশ চাইছেন না পশ্চিম আসনে শংকর প্রসাদ দত্ত পুনরায় প্রার্থী হোক বামফ্রন্টের৷ বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর বামফ্রন্ট এখন লোকসভা নির্বাচন অস্তিত্ব রক্ষার জন্য মূল চ্যালেঞ্জ বলে মনে করছে৷ ফলে, হেভিওয়েট প্রার্থী না হলে পশ্চিম আসনে বিজেপির বিরুদ্ধে লড়াই কোনভাবেই সম্ভব হবে না বলে মনে করছে দলের একাংশ নেতৃত্ব৷ ফলে, ধারণা করা হচ্ছে রাজ্য কমিটির বৈঠক শেষে বামফ্রন্টের বৈঠক পশ্চিম আসন নিয়ে দীর্ঘ আলোচনা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top