News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ানে ছিনতাই হয়ে যাওয়া রাইফেল উদ্ধার, ধৃত দু’জন অভিযুক্ত
Image

শোপিয়ানে ছিনতাই হয়ে যাওয়া রাইফেল উদ্ধার, ধৃত দু’জন অভিযুক্ত

শ্রীনগর, ১২ মার্চ (হি.স.): গত ৬ মার্চ জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার কুন্দলান এলাকা থেকে এটিএম প্রহরীর একটি রাইফেল ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা| অবশেষে রাইফেল ছিনতাইয়ের ঘটনায় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ| রাইফেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জন অভিযুক্তকে| পাশাপাশি ছিনতাই হয়ে যাওয়া রাইফেলটিও উদ্ধার করা হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘শোপিয়ান জেলায় আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনার কিনারা করেছে পুলিশ| ছিনতাই হয়ে যাওয়া রাইফেল-সহ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে|’


প্রসঙ্গত, গত ৬ মার্চ শোপিয়ান জেলার কুন্দলান এলাকা থেকে এটিএম প্রহরীর একটি রাইফেল ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা| ওই ঘটনায় মামলা দায়ের করে পুলিশ| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, তদন্তে নেমে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়| তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ছিনতাই হয়ে যাওয়া রাইফেলটি| কি কারণে তারা রাইফেল ছিনতাই করেছিল, তা জানতে ধৃতদের আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top