News Flash

  • Home
  • Uncategorized
  • পাশ ফেল প্রথা চালু করার জন্য জোরালো দাবি জানিয়েছে এসইউসিআই
Image

পাশ ফেল প্রথা চালু করার জন্য জোরালো দাবি জানিয়েছে এসইউসিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ ত্রিপুরায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে আরো  ফলপ্রসূ করার লক্ষ্যে প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা চালু করার জন্য জোরালো দাবি জানিয়েছে এসইউসিআই। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা চালু করার দাবিতে এস ইউ সি আই এর পক্ষ থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল রাজ্যের শিক্ষা অধিকর্তার কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান করেছেন। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠন। প্রতিনিধি দলের নেতা এসইউসিআই এর রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুন ভৌমিক জানান এই ইস্যুতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি বলেন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ মনীষীগণ এদেশে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা প্রসারে চেষ্টা করে গেছেন। স্বাধীনতার পর ভারতবর্ষে একটার পর একটা শিক্ষা কমিশন বসিয়ে কার্যত প্রকৃত শিক্ষা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। শিক্ষা ক্ষেত্রে বেসরকারি পুঁজি বিনিয়োগের রাস্তা খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন মিশন চালু করে সরকার শিক্ষার দায়িত্বকে অস্বীকার করার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেন তারা। পাশ ফেল প্রথা তুলে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top