News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রালের জঙ্গি নিকেশ অভিযানে খতম পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারী : জম্মু ও কাশ্মীর পুলিশ
Image

ত্রালের জঙ্গি নিকেশ অভিযানে খতম পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারী : জম্মু ও কাশ্মীর পুলিশ

শ্রীনগর, ১১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে জঙ্গি নিকেশ অভিযানে নিহত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ (জেএইএম) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। নিহত দুই জঙ্গির মধ্যে রয়েছে পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারী জইশ কমান্ডার মুদাসি আহমেদ খান। সোমবার এমনই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর জঙ্গি নিকেশ অভিযানে দু’জন জইশ-ই-মহম্মদ জঙ্গি, যথাক্রমে মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই এবং খালিদ-এর মৃত্যু হয়েছে। এদিন জইশ কমান্ডার মুদাসির আহমেদ খানের পরিবার তার দেহ শনাক্ত করেছে। অপর জঙ্গি খালিদের পরিচয় জানা গেলেও তার ব্যাপারে এখনও কোনও সঠিক তথ্য পুলিশের হাতে আসেনি।
পুলওয়ামা জেলার ত্রালে পিংলিশ গ্রামে রবিবারের জঙ্গি নিকেশ অভিযানে খতম হয়েছে জইশ কমান্ডার মুদাসির ও অপর জঙ্গি খালিদ।

ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মুদাসিরের পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে বলে এদিন পুলিশ জানিয়েছে। তবে, দুটি দেহই পুড়ে যাওয়ায় তদন্তের স্বার্থে দেহ দু’টির ডিএনএ পরীক্ষাও করা হতে পারে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক। যে বাড়িটিতে জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল রবিবারের অভিযানে সেই বাড়িটিকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। সেনা সূত্রে যদিও তিন জঙ্গির মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে, এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে পুলিশ দু’টি দেহই উদ্ধার করেছে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।বছর ২৩-এর মুদাসির পুলওয়ামারই ত্রাল এলাকার বাসিন্দা। স্কুলে মেধাবী ছাত্র বলেই পরিচিতি ছিল তার। পুলওয়ামার একটি কলেজ থেকে স্নাতক হয়েছিল সে। এরপর আইটিআই থেকে এক বছর ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করে। ২০১৭ সালে জইশ-ই-মহম্মদে যোগ দেয় সে। পরে জইশ নেতা নুর মহম্মদ তান্ত্রের প্রভাবে সে আরও সক্রিয় ভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হয়। ২০১৭-র ডিসেম্বরে নুর মহম্মদ নিহত হওয়ার পর গা ঢাকা দেয় মুদাসির। সূত্রের খবর, মুদাসিরের সঙ্গেই যোগাযোগ রাখছিল পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল দার। নুর মহম্মদ নিহত হওয়ার পর ২০১৮ সালে থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে আরও সক্রিয় হয়ে ওঠে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top