News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জল ও শিক্ষকের দাবিতে সুকল ছাত্রদের রাস্তা অবরোধ
Image

পানীয় জল ও শিক্ষকের দাবিতে সুকল ছাত্রদের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ মার্চ৷৷ পানীয় জল এবং শিক্ষকের দাবিতে শনিবার কৈলাসহরে ফেরোজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করল ছাত্ররা৷

অভিযোগ, এই সুকলে পরিশ্রুত পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের৷ বহুবার সুকল কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কোনও প্রতিকার পায়নি ছাত্ররা৷ এদিকে, শিক্ষক ঘাটতি ক্রমেই মারাত্মক আকার ধারন করে সুকলে৷ ছাত্রদের অভিযোগ, শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠন এই সুকলে লাটে উঠেছে৷ প্রয়োজনীয় বিষয় শিক্ষকের জন্য সুকল কর্তৃপক্ষের বহুবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ কিন্তু, প্রশাসনিক জটিলতার অজুহাত দেখিয়ে শিক্ষক স্বল্পতার সমস্যার সমাধান করছে না রাজ্য সরকার৷

শনিবার বিদ্যালয়ের ছাত্ররা বাবুরবাজার এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করে৷ খবর পেয়ে কৈলাসহর মহকুমা শাসক অবরোধস্থলে ছঁুটে যান৷ সেখানে ক্ষুব্ধ ছাত্রদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের সক্ষম হন মহকুমা শাসক৷ তিনি ছাত্রদের প্রতিশ্রুতি দিয়েছেন শীঘ্রই এই দুটি দাবি পূরণ করা হবে৷ এদিনের এই অবরোধের ফলে নিত্য যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top