News Flash

  • Home
  • Uncategorized
  • এক বছরের রাজ্য সরকারের কাজকর্মে অসন্তোষ প্রকাশ বিরোধীদের
Image

এক বছরের রাজ্য সরকারের কাজকর্মে অসন্তোষ প্রকাশ বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ একদিকে শাসক দল ও রাজ্য সরকার রাজ্যে শাসনের এক বছর পূর্তিতে মেতে উঠেছে৷ অন্যদিকে বিরোধীরা রাজ্য সরকারের কাজকর্মে স্বভাবতই অসন্তোষ প্রকাশ করেছে৷ কংগ্রেস, সিপিএম এবং আইএনপিটি সমসুরে শাসক দল ও রাজ্য সরকারকে বিঁধেছে৷

শনিবার প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা তাপস দে বিজেপির সমালোচনায় মুখর হন৷ সরকারের এক বছর পূর্তিতে সাধারণ জনগণের কোনও লাভ হয়নি বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় আসার পর জনগণের কাষ্টার্জিত অর্থে দলের নেতারা নিজেদের বিলাস বহুল জীবন যাপনে ব্যস্ত৷ প্রাক্ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কোনও লক্ষন দেখা যাচ্ছে না৷ তাঁর কটাক্ষ, এক বছরে একাধিক বার প্রতিশ্রুতি পূরণের নামে রাজ্যবাসীর সাথে প্রতারনা করেছে বিজেপি সরকার৷ ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতির যে দীর্ঘ তালিকা ছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটাই তফাত লক্ষ্য করা যাচ্ছে৷ তিনি সুর চরিয়ে বলেন, বিজেপির কাছে এর থেকে বেশি আশা করা উচিত হবে না৷

সিপিআইএমও শাসক দল এবং রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছে৷ মূলত রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ধূলায় মিশেছে এই অভিযোগ এনে সিপিএম বিজেপি ও রাজ্য সরকারকে বিঁধেছে৷ প্রাক্তন বিধায়ক পবিত্র করের কথায়, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে এক বছরে দলের বহু কর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন৷ শুধু তাই নয়, বেশ কয়েকজন কর্মী সমর্থককে শাসক সমর্থিত দুষৃকতিরা খুন করেছে৷ সাথে তিনি যোগ করেন, বিজেপি বলপূর্বক পুর ও নগর সংস্থা দখল করেছে৷ তাঁর দাবি, গণতন্ত্রের এই অবস্থা রাজ্যবাসী আগে কখনোও দেখেননি৷ তাঁর কটাক্ষ, ঘটা করে বর্ষপূর্তি করার মধ্য দিয়ে রাজ্যের সমস্যাকে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি তেমনটাই মনে হচ্ছে৷ তাঁর অভিযোগ রাজ্যে বিজেপি আাইপিএফটি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্বাধারণ মানুষের মধ্যে হাহাকার লক্ষ্য করা যাচ্ছে৷ অথচ রাজ্য সরকারের এদিকে কোনও ভুখেপ নেই৷ তাঁর বক্তব্য, সামনেই লোকসভা নির্বাচন৷ রাজ্যে যে পরিস্থিতি রয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না মিললে নির্বাচনের লড়াইয়ে অবর্তিন হওয়া চিন্তার বিষয়৷ পবিত্র কর জানিয়েছেন, রাজ্যের এই পরিস্থিতির সম্পর্কে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন আধিকারিকরে অবগত করানো হয়েছে৷

এদিকে, আইএনপিটি জনজাতিদের বিষয়টিকে নিয়েই শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চরিয়েছে৷ আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, এক বছরে রাজ্য সরকারের কাজকর্ম মোটেও সন্তোষজনক নয়৷ নির্বাচনের আগে জনজাতিদের কল্যাণে বিশেষ করে এডিসিকে নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সাথে এখন বিরাট ফারাক লক্ষ্য করা যাচ্ছে৷ ফলে, প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বিজেপি আইপিএফটি জোট সরকার ব্যর্থ হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top