News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে ফের উত্তেজনা, পুঞ্চে পাক সেনার গোলাগুলি বর্ষণে আহত স্পেশ্যাল পুলিশ অফিসার
Image

সীমান্তে ফের উত্তেজনা, পুঞ্চে পাক সেনার গোলাগুলি বর্ষণে আহত স্পেশ্যাল পুলিশ অফিসার

জম্মু, ৯ মার্চ (হি.স.): বিগত দু’দিন ধরে শান্তই ছিল জম্মু ও কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল| দু’দিন পাকিস্তানি হামলা বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কের্নি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| ভারতীয় সেনাবাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়| তবে, কের্নি সেক্টরে পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন একজন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও )|

সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কের্নি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| ভারতীয় সেনাবাহিনীও মোক্ষম জবাব ফিরিয়ে দেয়| দীর্ঘ সময় ধরে চলে গোলাগুলি বর্ষণ| সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুঞ্চ জেলার কের্নি সেক্টরে পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন একজন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও )| আহত পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

প্রসঙ্গত, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর হামলা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| মুখে শান্তি ও আলোচনার কথা বলছে পাকিস্তান| আর পিঠপিছে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে| পাক সেনাবাহিনী সর্বাধিক হামলা চালিয়েছে পুঞ্চ এবং রাজৌরি জেলায়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top