News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস দমনে পাকিস্তান সরকার কোনও পদক্ষেপই নিচ্ছে না, পাক-সন্ত্রাস নিয়ে মুখ খুললেন রবীশ কুমার
Image

সন্ত্রাস দমনে পাকিস্তান সরকার কোনও পদক্ষেপই নিচ্ছে না, পাক-সন্ত্রাস নিয়ে মুখ খুললেন রবীশ কুমার

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে চাপেই রেখেছে নয়াদিল্লি। শনিবার সকালে সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়ে দেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ খুব ভালোভাবেই জানে যে, জইশ প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে। আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার জন্য নিরাপত্তা পরিষদে আবেদন করা হয়েছে।” সন্ত্রাস দমনে পাকিস্তান সরকার কোনও পদক্ষেপই নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

“মুখেই নয়া পাকিস্তান, কাজে নয়। এফ-১৬ ধ্বংসের যে প্রমাণ ভারত দিয়েছে, তাও অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তান জঙ্গি দমনে কোনও পদক্ষেপ নিচ্ছে না”, এদিনের সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এদিন রবীশ কুমার জানান, “যদি পাকিস্তান নিজেদের ‘নয়া পাকিস্তান, নয়ি সোচ’ বলে দাবি করে তবে সন্ত্ৰাসবাদী গোষ্ঠী এবং জঙ্গিদমনে তাদের নতুন পদক্ষেপও গ্রহণ করা উচিত।” অন্যদিকে, পাকিস্তানকে কড়া আক্রমণ করে তিনি বলেন, “পাকিস্তান ক্রমাগত মিথ্যা বলছে। ভারতে দ্বিতীয় বিমান ধ্বংসের কথা মিথ্যা। ভারত এফ-১৬ ধ্বংসের প্রমাণ দিয়েছে। জইশ-ই-মহম্মদকে আড়াল করতে চাইছে তারা। কর্তারপুর করিডর নিয়ে কথা এগোনোর মানে এই নয় দ্বি-পাক্ষিক চুক্তিগুলিও পুনরায় শুরু হবে। কর্তারপুর করিডর নিয়ে ভারতীয় শিখ সম্প্রদায়ের মানুষের বিশ্বাস এবং আবেগ জড়িয়ে আছে।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top