News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্টিগ্রেটেড কমাণ্ড এণ্ড কন্ট্রোল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন, পূর্বোত্তরের ১০টি স্মার্ট সিটির জন্য ৫০০’র উপর প্রকল্প রূপায়ন করা হবে ঃ প্রধানমন্ত্রী
Image

ইন্টিগ্রেটেড কমাণ্ড এণ্ড কন্ট্রোল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন, পূর্বোত্তরের ১০টি স্মার্ট সিটির জন্য ৫০০’র উপর প্রকল্প রূপায়ন করা হবে ঃ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগরতলা শহর সহ উত্তর-পূর্বাঞ্চলের ৫টি শহরের স্মার্ট সিটির অন্তর্গত ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ উত্তর-পূর্বাঞ্চলের অন্য ৪টি শহর হল সিকিমের গ্যাংটক ও নামচি এবং অরুণাচল প্রদেশের ইটানগর ও পাসিঘাট৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উত্তর-পূর্বাঞ্চল মানব সম্পদে পরিপূর্ণ রয়েছে৷ এই সমগ্র অঞ্চলের উন্নয়ন করার ক্ষমতাও রয়েছে তাদের মধ্যে৷ স্মার্ট সিটির অন্তর্গত ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল সেন্টার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সুুসংহত পরিষেবা প্রদান করবে৷ আরক্ষা, পরিবহণ, বিদ্যুৎ, পানীয় জল ও স্বাস্থ্যবিধি প্রভৃতি দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নাগরিক সুুরক্ষায় এই সেন্টার কাজ করবে৷ এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসন সুুসংহতভাবে শহরের মনিটরিং ব্যবস্থা পরিচালনা করতে পারবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন৷

ইন্ট্রিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেমের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

প্রধানমন্ত্রী বলেন, ১ মার্চ,২০১৯ তারিখ থেকে দেশের ১৫টি স্মার্ট সিটিতে ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল পরিষেবা চালু হয়েছে এবং আরও ৫০টি শহরে এর কাজ চলছে৷ উত্তর-পূর্বাাঞ্চলের এই ৫টি শহরের ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল সেন্টারের নির্মাণ কাজ এই বছরের অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী বলেন, এই ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল সেন্টারের অন্যতম উপাদান হল শহরের নাগরিক সুুরক্ষায় সি সি টিভির মাধ্যমে নজরদারি রাখা৷ এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণেও সহায়তা হবে৷ শহরকে যানজটমুক্ত রাখতে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হবে৷ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যাবে৷ মার্ট সিটি লাইটিং-এর মাধ্যমে নাগরিক পরিষেবা আরও সম্পসারিত করা যাবে৷ শহরবাসীকে গুরুত্বপূর্ণ সরকারি সূচনা সম্পর্কে অবহিত করতে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবস্থাও থাকবে৷ এছাড়াও পাবলিক ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে ফ্রি ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে৷ প্রধানমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের ১০টি স্মার্ট সিটির জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে পাঁচশো’র উপর প্রকল্প রূপায়ন করা হবে৷ এরমধ্যে এই প্রকল্পের ৫৯টি কাজের ওয়ার্কর্ডার ইতিমধ্যেই হয়ে গেছে৷ উত্তর-পূর্বা’লের গৌহাটি, আইজল, কোহিমা, ইম্ফল এবং শিলং এই ৫টি শহর মার্ট সিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উত্তর-পূর্বা’লকে অষ্টলক্ষী বানানোর যে স্বপ দেখেছেন এই প্রকল্প হচ্ছে তারই অঙ্গ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নতুন ভারত গড়ার যে সংকল্প নিয়েছেন তাও এর মাধ্যমে অনেকখানি পূরণ হবে বলে আশা করা হচ্ছে৷

তিনি বলেন, আগরতলা স্মার্ট সিটির ইন্টেগ্রেটেড কমাণ্ড এণ্ড কনট্রোল সেন্টারটি ইন্দ্রনগরে ১১৪ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে৷ এতে শহরের নাগরিকদের সুুবিধার্থে বিভিন্ন বিষয় থাকবে৷ আগরতলা শহরকে স্মার্ট শহর বানানোর পাশাপাশি আমাদেরও স্মার্ট নাগরিক হতে হবে৷ আমাদের মধ্যে গুড ম্যানার তৈরি করতে হবে৷ এই স্মার্ট সিটি প্রকল্পে যে সমস্ত ব্যবস্থা থাকবে সেগুলির সদব্যবহারের মাধ্যমে ত্রিপুরাকে দেশের মধ্যে মডেল রাজ্য হিসাবে পরিণত করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডা দিলীপ দাস, বিধায়ক আশিষ কুমার সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা এবং পুর নিগমের কমিশনার ড শৈলেশ কুমার যাদব৷ অনুষ্ঠানে নগরোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্যেও উপস্থিত ছিলেন৷

Releated Posts

স্বাধীনতা দিবসে ১,০৫৭ জন পেলেন বীরত্ব ও পরিষেবা পদক

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে পুলিশ, দমকল, হোম গার্ড ও সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top