News Flash

  • Home
  • Uncategorized
  • লাশ গোনা ইন্ডিয়ান এয়ারফোর্সের কাজ নয়, বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া
Image

লাশ গোনা ইন্ডিয়ান এয়ারফোর্সের কাজ নয়, বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : বালাকোটে এয়ার স্ট্রাইকের পর এই প্রথম মুখ খুললেন ভারতীয় বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর কতজন জইশ জঙ্গি মারা গিয়েছে ও কটি জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে, এই প্রশ্ন তুলে দেশের বিরোধী রাজনৈতিকদল নানা প্রশ্ন তুলেছে। এরআগে তিন বাহিনীর প্রধানরা সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করেন, এয়ার স্ট্রাইকের সমস্ত প্রমাণ রয়েছে। সরকার চাইলেই তা পেশ করা হবে।


এবার এই প্রশ্ন খোদ মুখ খুললেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। তিনি সাফ জানিয়েছেন, এয়ার স্ট্রাইকে কতজনের মৃত্যু হয়েছে তা তাঁর বলা সম্ভব নয়। লাশ গোনা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ নয় বলেও জানালেন এয়ার চিফ মার্শাল। তিনি আরও বলেন, নির্দিষ্ট জায়গাতেই আঘাত হেনেছে ভারতীয় বায়ুসেনা।বালাকোটে এয়ার স্ট্রাইক আদৌ কতদূর সফল সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এয়ার স্ট্রাইকে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা কেন কেউ স্পষ্ট করে বলতে পারছে না, তা নিয়েও সরব কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই অবস্থায় এই প্রথম মুখ খুললেন দেশের বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। বিমান বাহিনীর পক্ষে মৃতদেহ গোনা সম্ভব নয় বলে জানালেন তিনি। তবে জঙ্গলে নয়, নির্দিষ্ট টার্গেটেই যে বায়ুসেনা হামলা চালিয়েছে তা স্পষ্ট করে জানান ধানোয়া। বিমান বাহিনী যদি টার্গেটে হামলা করার পরিকল্পনা করে, তাহলে তারা সেই টার্গেটেই হামলা করে বলে জানিয়েছেন আত্মবিশ্বাসী ধানোয়া। ভারতীয় বায়ুসেনা জঙ্গলে বোমা ফেলে এলে পাক প্রধানমন্ত্রী এ ভাবে প্রতিক্রিয়া জানাতেন না বলেও দাবি করেছেন তিনি।


এর পাশাপাশি মিগ-২১ এর স্বপক্ষেও কথা বলেন চিফ এয়ার মার্শাল। মিগ-২১ বাইসন যথেষ্ট ক্ষমতাশালী যুদ্ধবিমান বলে দাবি করেছেন তিনি। এর মধ্যে নানা উন্নত প্রযুক্তির সংযুক্তিকরণ হয়েছে বলে জানালেন বায়ুসেনা প্রধান। এই যুদ্ধবিমানের উন্নত রাডার, এয়ার টু এয়ার মিসাইল এবং আরও উন্নত অস্ত্রের ব্যবহার নিয়েও আশ্বস্ত করেন তিনি। সেপ্টেম্বরের মধ্যে রাফাল বায়ুসেনার হাতে চলে আসবে বলেও জানিয়েছেন এয়ার চিফ মার্শাল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top