News Flash

  • Home
  • Uncategorized
  • চূড়ান্ত মানসিক নির্যাতন চালিয়েছে পাকিস্তানিরা, দাবি অভিনন্দনের
Image

চূড়ান্ত মানসিক নির্যাতন চালিয়েছে পাকিস্তানিরা, দাবি অভিনন্দনের

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) চূড়ান্ত মানসিক নির্যাতন চালিয়েছে পাকিস্তানিরা। ভারত এসে এমনই দাবি করলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।প্রায় ৬০ ঘন্টা পাকিস্তানে বন্দি থাকার সময় অভিনন্দনের উপর কোনও শারীরিক অত্যাচার না হলেও চূড়ান্ত মানসিক অত্যাচার করা হয় বলে দাবি করেছেন তিনি। এর আগে শনিবার হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করতে আসেন প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ। হাসপাতালে অভিনন্দনের সমস্ত রকমের শারীরিক পরীক্ষা করা হয়। সিটি স্ক্যান, এমআরআইও হয়েছে বলে জানা গিয়েছে।

বায়ুসেনা প্রধানের সঙ্গেও কথা হয় অভিনন্দনের। প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ ট্যুইটারে লিখেছেন, ব্যক্তিগত সুরক্ষা উপেক্ষা করে দেশের মর্যাদা রক্ষা করার কর্তব্য পালন করেছেন তিনি। দেশে এসে অভিনন্দন জানিয়েছেন, চূড়ান্ত মানসিক নির্যাতন চালিয়েছে পাকিস্তানিরা। এমনকি কোনও সংবাদপত্র বা কোনও রেডিও শুনতে দেওয়া হয়নি।প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ দেশের মাটিতে পা রাখলেন পাকিস্তান সেনার হাতে গ্রেফতার হওয়া অভিনন্দন বর্তমান। চরম উত্কণ্ঠার অপেক্ষার অবসান ঘটল দেশবাসীর। এদিন আটারি সীমান্তে পাকিস্তানি চিকিৎসকরা অভিনন্দন-র শারীরিক পরীক্ষা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন বায়ুসেনার আধিকারিকরা। গত বুধবার সামরিক পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে মিগ২১। সেখান থেকে তাকে নিজেদের কব্জায় নেয় পাকিস্তানি সেনাবাহিনী। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top