News Flash

  • Home
  • Uncategorized
  • কোনওরকম চাপে পড়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হয়নি : পাক বিদেশমন্ত্রী
Image

কোনওরকম চাপে পড়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হয়নি : পাক বিদেশমন্ত্রী

ইসলামাবাদ, ২ মার্চ (হি.স.): শুক্রবার সকাল থেকেই ভারতের প্রত্যেকটি জনগণের নজর ছিল ওয়াঘা-আটারি সীমান্তের দিকে| ১৩০ কোটি জনগণ প্রার্থনা করেছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যেন অক্ষত অবস্থায় মাতৃভূমিতে ফিরে আসেন| উত্কণ্ঠার অবসান হয় শুক্রবার রাত ন’টার পরে| রাত ন’টার কিছুক্ষণ পরই ভারতীয় ভূখণ্ড থেকে কয়েক পা দূরেই দাঁড়িয়েছিলেন অভিনন্দন বর্তমান| ৯.২০ মিনিটের পরই ঘরের ছেলে ঘরে ফিরে আসেন| পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগেই জানিয়েছিলেন, শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলটকে ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার| যদিও, অভিনন্দন ভারতে ফিরে আসার পর থেকেই পাকিস্তানের যাবতীয় মহলে জল্পনা চলছে যে, চাপে পড়েই ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান|

এ প্রসঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, কোনওরকম চাপে পড়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হয়নি| সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাক বিদেশ মন্ত্রী বলেছেন, ‘চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি| ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কোনওরকম চাপ ছিল না|’ পাক বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, ‘জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যদি তথ্য-প্রমাণ দেওয়া হয়, তবে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top