News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিপুল ক্ষতির মুখে আইসিসি
Image

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিপুল ক্ষতির মুখে আইসিসি

দুবাই, ২ মার্চ (হি.স.) : বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না হলে ১৭০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। সংস্থার দাবি, আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে বিশ্বকাপের আসর। আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার ভারত-পাক ম্যাচ হওয়ার কথা। আইসিসির তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে ৩০-৪০ কোটি টাকা আসতে পারে টিকিট বিক্রি থেকে। প্রায় ১৩০ কোটি টাকার কাছাকাছি আয় হতে পারে টিভি সম্প্রচার, বিজ্ঞাপন থেকে। সবমিলিয়ে লাভের অঙ্কটা ১৭০ কোটি টাকার মতো। নিয়মানুযায়ী, পুরো অর্থ আইসিসির ঘরে জমা পড়ার কথা। এদিকে পুলওয়ামায় জঙ্গিহানার পর থেকেই ১৬ জুন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকী, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে একঘরে করার জন্যও আইসিসির কাছে আর্জি জানিয়েছে তারা। তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত পাকা হয়নি।


এদিকে, এই ম্যাচ না হলে লোকসানের সম্মুখীন হতে পারে ভারতীয় বোর্ডও। কারণ, টিভি সম্প্রচারে বিজ্ঞাপনী আয়ে জিএসটির পরিমাণ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। বিসিসিআই নিজের অবস্থানে অনড়। আইসিসির উপর তারা ক্রমাগত চাপ বজায় রাখছে। বিসিসিআই ও পিসিবির মাঝে মধ্যস্থতাকারী হিসাবে থাকার চেষ্টা করছে আইসিসি। তবে এখনও পর্যন্ত নাছোড়বান্দা বিসিসিআই।দেশের ক্রিকেটপ্রেমীরা পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন। তাঁদের দাবিকে সম্মান জানাতে আসরে নেমেছে বিসিসিআই। শেষ পর্যন্ত যদি বিসিসিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তে অনড় থাকে তা হলে কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে আইসিসিকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top