News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম এবং ভিভিপ্যাট প্রদর্শন শুরু
Image

ইভিএম এবং ভিভিপ্যাট প্রদর্শন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷  আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকে ত্রিপুরায় শুরু হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভিভিপ্যাট প্রদর্শন কর্মসূচি৷ ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই প্রদর্শনীর সূচনা করা হয়েছে৷ এদিন রাজধানী আগরতলায় অবস্থিত পশ্চিমের জেলাশাসকের অফিস প্রাঙ্গণ থেকে ৯-টি গাড়িতে করে এগুলির প্রদর্শন শুরু হয়৷ এই সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপ মহাত্মে-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা৷ জেলাশাসক সন্দীপ মহাত্মে বলেন, পশ্চিম জেলার অন্তর্গত সকল ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার পর আজ থেকে প্রদর্শনী সূচনা করা হয়েছে৷

ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, যে-সকল ভোটার এবার প্রথম ভোট দেবেন তারা যেন ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে ভালোভাবে জানতে পারেন৷ এই গাড়িগুলি প্রতিটি বুথে যাবে৷ কর্মীরা এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলবেন এবং নতুন ভোটাররা ইভিএম-এর মাধ্যমে ডেমো ভোট দিয়ে দেখতে পারবেন৷ ভোট দেওয়ার পর ভিভিপ্যাটে তাঁরা যে চিহ্ণে ভোট দিয়েছেন তা সাত সেকেন্ডের জন্য দেখতে পাবেন৷ জেলাশাসক আরও বলেন, আগরতলার পাশাপাশি পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমা এবং মোহনপুর মহকুমা থেকেও এদিন একইভাবে প্রচারগাড়ি বের হয়েছে৷ এই দুই মহকুমায় পাঁচটি করে প্রচারগাড়ি রাখা হয়েছে৷ যতদিন পর্যন্ত এই গাড়িগুলি সবকটি বুথে না পৌঁছবে ততদিন পর্যন্ত প্রচার চলবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top