News Flash

  • Home
  • Uncategorized
  • মশার প্রকোপে অতিষ্ঠ আগরতলাবাসী, ব্যবস্থা নিতে পুরকর্তৃপক্ষকে আর্জি
Image

মশার প্রকোপে অতিষ্ঠ আগরতলাবাসী, ব্যবস্থা নিতে পুরকর্তৃপক্ষকে আর্জি

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শীত এখনও চলে যায়নি, এরই মধ্যে হামলা করতে আগমন ঘটেছে মশার। মশার দাপটে যারপরনাই অতিষ্ঠ পুর এলাকার মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না-হতেই মশার হামলায় আগরতলার নাগরিকজীবন অতীষ্ঠ হয়ে ওঠে। তবে, কেবল আগরতলাই নয়, মশার দাপটে মফসসলেরর জনজীবনও যে নাজেহাল সে-রকম খবর আসছে প্রতিনিয়ত। শীতের সময় মশার কামড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল আগরতলা। মোটামুটি শান্তিতেই কাটাচ্ছিলেন নাগরিকরা। কিন্তু ঠাণ্ডার মরশুম চলে যাওয়ায় হামলাবাজ অতিথিদের দলে দলে আগমন ঘটেছে।


এদিকে মশার হামলা থেকে নাগরিকদের রক্ষা করতে আগরতলা পুর নিগম এখনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। পুর নাগরিকদের অভিযোগ, আগরতলার বিভিন্ন এলাকার নালাগুলি বিজ্ঞানসম্মতভাবে পরিষ্কার করছে না পুরনিগম। তাই মশার দাপাদাপি। অতিসত্বর নালাগুলি পরিষ্কার করার পাশাপাশি মশার ডিম অঙ্কুরে বিনাশ করতে পুরনিগম কর্তৃপক্ষের কাছে দাবি তুলেছেন নাগরিকরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top