News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রপাতে নয় বছরের শিশুসহ মহিলার মৃত্যু বৃষ্টিতে ফসলের ক্ষতি
Image

বজ্রপাতে নয় বছরের শিশুসহ মহিলার মৃত্যু বৃষ্টিতে ফসলের ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ পৃথক দুই স্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে নয় বছরের এক শিশু এবং এক মহিলার৷ মৃত শিশুর নাম প্রিন্তিলা রিয়াং (৯) এবং মহিলাকে তাজল ত্রিপুরা (২৮) বলে শনাক্ত করা হয়েছে৷ সোমবার সকালে প্রথম ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার পূর্ব কাঠালিয়াছড়া এবং দ্বিতীয় ঘটনাটি জোলাইবাড়ির কুয়াইথাং এলাকায় সংঘটিত হয়েছে৷


জানা গেছে, আজ সকালে কাঠালিয়াছড়ায় নিজের বাড়িতে কাজ করছিলেন তাজল ত্রিপুরা নামের মহিলা৷ এমন সময় হঠাৎ বজ্রপাত হয়৷ এর প্রভাবে গুরুতর আহত হন তিনি৷ বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷
অপরদিকে শিশু প্রিন্তিলা রিয়াং (৯)ও তার জোলাইবাড়ির কুয়াইথাং গ্রামের বাড়িতে খেলা করছিল৷ আচমকা তার ওপর বজ্রপাত হয়৷ এতে শিশুটি ঢলে পড়ে৷ ঝলসে যাওয়া শিশুকে তার বাবা মা নিয়ে যান হাসপাতালে৷ তাকেও একইভাবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷


জানা গেছে, দুই ঘটনায় সংশ্লিষ্ট দুই গ্রামে শোকের বাতাবরণ তৈরি হয়েছে৷ এদিকে দুই থানার পুলিশ দুটি মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছিল৷ ময়না তদন্তের পর দুটি মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷
রবিবার রাত থেকে আকাশের মুখ ভার৷ এরই মধ্যে আজ সোমবার সকাল আটটা নাগাদ শুরু হয় বৃষ্টি৷ কখনও হাল্কা, আবার কখনো মাঝারি বৃষ্টি৷ এতে ব্যাপক প্রভাব পড়েছে নাগরিক জীবনে৷
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার এই ঝঞ্ঝার প্রভাবে সকাল থেকে রাজ্যের সর্বত্র বৃষ্টিপাত হয়৷ সঙ্গে রয়েছে কনকনে হাওয়া৷ তবে আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না৷ পারদ নামার সে-রকম কোনও সম্ভাবনা নেই৷ তবে পারদ না নামলেও সকালের বৃষ্টি-হওয়ায় পুনরায় শীতের আমেজ উপভোগ করছেন নাগরিকরা৷
গত দুদিনের গরমে যাদের ভাবনা হয়েছিল শীত চলে গেছে৷ আপাতত তাদের ভাবনা স্থগিত রেখে সবাই শীতের আমেজকে উপভোগ করছেন৷ এদিকে আগামীকালও হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top