News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ অর্থমন্ত্রীর, সর্বাধিক গুরুত্ব কৃষিতে
Image

ত্রিপুরা : ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ অর্থমন্ত্রীর, সর্বাধিক গুরুত্ব কৃষিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : ত্রিপুরা বিধানসভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। প্রত্যাশা মতোই কৃষিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। বাজেট পেশ কর অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ৩০০ কোটি টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে যাবে।


বিধানসভায় অর্থমন্ত্রী বলেন, কৃষকদের রোজগার বাড়ানোর সবরকমের চেষ্টা চলছে। এরই প্রাথমিক ধাপ হিসেবে ২০১৮-১৯ অর্থবছরে এফসিআই রাজ্যের কৃষকদের কাছ থেকে ১০,৪০০ মেট্রিক টন ধান ক্রয় করেছিল। ২০১৯-২০ অর্থবছরে আরও বেশি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
জানান, ২০১৮-১৯ অর্থবছরে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিতে ৫.১৫ মেট্রিক টন আনারস রফতানি করা হয়েছে। আগামী দিনে রফতানির হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, উদ্যান চাষের মাধ্যমে বিভিন্ন রাস্তার পাশে ফল ও ফুলের গাছ লাগানো হবে। রেগা প্রকল্পের অধিনে এই কাজ করা হবে। রাস্তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী পরিবারগুলিকে ওই গাছগুলির পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে। তার জন্য প্রতি মাসে প্রতি পরিবারকে ২০০ টাকা করে দেবে সরকার। মূলত, সবুজায়ন ও শহর সৌন্দর্যায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, জানান অর্থ তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণ দেববর্মা।

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top