News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে কড়া হুশিয়ারী সাধবীর
Image

পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে কড়া হুশিয়ারী সাধবীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে৷ আমাদের জওয়ানদের বলিদানের বদলা নেওয়া হবে৷ এখন শুধুই সময়ের অপেক্ষা৷ বুধবার আগরতলায় তুলাকোনায় মেগা ফুড পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে এইভাবেই হুশিয়ারি দিলেন কেন্দ্রীয় খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধবী নিরঞ্জন জ্যোতি৷ এদিন তিনি শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷

তাঁর কথায়, দেশ আজ শোকস্তবদ্ধ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পুলওয়ামার কাপুরোষিত জঙ্গি হামলার ঘটনায় মর্মাহত৷ দেশের সুরক্ষায় যারা প্রাণ দিয়েছেন গোটা দেশ আজ তাঁদের কাছে ঋণি৷ তাঁর দাবি, জওয়ানদের এই বলিদান বিফলে যেতে দেওয়া হবে না৷ পাকিস্তান যে ঘৃণ্য কাজ করেছে তার বদলা নেওয়া হবে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, পুলওয়ামার ঘটনায় যোগ্য জবাব দেওয়া হবে৷ তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ওই হামলার ঘটনায় যোগ্য জবাব দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top