News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে আটকে দিল লিওঁ
Image

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে আটকে দিল লিওঁ

প্যারিস, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে রুখে দিল লিওঁ৷ মঙ্গলবার রাতে ইউরোপ সেরা আসরে শেষ ষোলোর প্রথম লেগে বার্সা-লিওঁ ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়৷ ২৫টি শর্টেও গোলের মুখ খুলতে পারেননি মেসি-সুয়ারেজরা৷এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে নক-আউট পর্বের শেষ ছ’টি অ্যাওয়ে ম্যাচে জয় অধরা থাকল বার্সেলোনা৷ যার মধ্যে চারটিতে হার এবং দু’টি ড্র৷ পাঁচটি ম্যাচে আবার কোনও গোল করতে পারেনি স্পেনের অন্যতম সফল এই দলটি। শেষ ষোলোর ফিরতি লেগ ন্যু ক্যাম্পে দুদলের ফের খালা হবে আগামী ১৩ মার্চ৷ ১০ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষবার দেখা হয়েছিল দু’ দলের। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে লিওঁকে ছিটকে দিয়ে ২০০৮-০৯ মরশুমে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বার্সেলোনা।এদিন মেসি-সুয়ারেজ-কুটিনহোরা আটকে যায় লিওঁ গোলকিপার অ্যান্তনিও লোপেজের দস্তানায়৷

এর ফলে চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র করল বার্সেলোনা। টানা তিনটি ড্রয়ের পর গত শনিবার লা-লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ জিতেছিল কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝে মধ্যে পালটা আক্রমণে যায় লিওঁ। তবে বার্সেলোনার তেকাঠির নিচে দেওয়াল হয়েছিলেন টের স্টেগেন। বার্সার ফরোয়ার্ডরাও একগাদা সুযোগ নষ্ট করে৷ বার্সেলোনার হতাশা বাড়ে ৬২ মিনিটে সুয়ারেজের শট লিওঁ গোলরক্ষক বাঁচিয়ে দেওয়ায় কর্নার হয়। খেলার ৭০ মিনিটে সুয়ারেজের আরেকটি শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৮৫ মিনিটে মেসির কাট-ব্যাকে বুসকেতসের শটে গোল না আসায় গোলশূন্য ভাবে শেষ হয় লিওঁ-বার্সা লড়াই। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top