News Flash

  • Home
  • Uncategorized
  • সপা-বসপা জোটকে ভয় পেয়েছে বিজেপি, ট্যুইটারে দাবি মায়াবতীর
Image

সপা-বসপা জোটকে ভয় পেয়েছে বিজেপি, ট্যুইটারে দাবি মায়াবতীর

লখনউ, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্র, তামিলনাডুসহ বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বসপা সুপ্রিমো মায়াবতী। ‘বসপা-সপার মধ্যে জোট হওয়ায় ভয় পেয়েছে বিজেপি। তাই আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করছে।’ বুধবার ট্যুইট করে এমনই ভাষাতেই তোপ দাগলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।


এদিন ট্যুইটারে মায়াবতী লেখেন, ‘যে পন্থাই অবলম্বন করুক না কেন, আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমা করবে না সাধারণ মানুষ। বসপা-সপার জোটকে ভয় পেয়েছে বিজেপি। তাই আঞ্চলিক দলগুলির সঙ্গে জোটে যেতে বাধ্য হয়েছে তারা। দৃঢ় নেতৃত্বের যে দম্ভ বিজেপি দেখাচ্ছিল তামিলনাডু, মহারাষ্ট্র, বিহারে জোট হওয়ার ফলে সেই মুখোশ খসে পড়েছে। বিজেপি যতই চেষ্টা করুক না কেন গরিব, শ্রমজীবী, কৃষকেরা সরকারের স্বৈরাচারী নীতিতে অখুশি। ১৩০ কোটি দেশবাসী আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমা করবে না।লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে আসন সমঝোতা করেছে বিজেপি। এই রাজ্যে ২৫টি আসনে লড়বে বিজেপি এবং শিবসেনা লড়বে ২৩টি আসনে। তামিলনাডুতে এআইএডিএমকে সঙ্গে জোটবদ্ধ হয়েছে বিজেপি। সেখানে পাঁচটি আসনে লড়বে বিজেপি। উল্লেখ করা যেতে পারে উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ দিয়েই জোটবদ্ধ হয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির মায়াবতী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top