News Flash

  • Home
  • Uncategorized
  • প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার : ইমরান খান
Image

প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার : ইমরান খান

ইসলামাবাদ ও নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): স্বাধীনতার পর সবচেয়ে বড়সড় সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর উপত্যকা| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪২ জনেরও বেশি জওয়ান| পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে প্রত্যেকটি ভারতবাসী| রাজনৈতিক বিভেদ ভুলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছে প্রতিটি রাজনৈতিক দল| প্রত্যেকের মুখে একটাই কথা, ‘পাকিস্তানকে এবার মোক্ষম জবাব ফিরিয়ে দিতেই হবে’| এমতাবস্থায় পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘ভারত সরকার প্রমাণ ছাড়াই অভিযোগ করছে| পাকিস্তান কেন হামলা করতে যাবে? পাকিস্তান স্থিরতা চায়|’

পুলওয়ামা হামলার নেপথ্যে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের হাত রয়েছে, সেটা স্পষ্ট| পুলওয়ামা হামলায় পাকিস্তান যোগও স্পষ্ট| পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিরা হামলা চালিয়েছে, প্রাথমিক তদন্তে সেই তথ্যপ্রমাণও উঠে এসেছে| পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দায় সরব আমেরিকা-সহ বিশ্বের প্রতিটি দেশ| তাই পাকিস্তানের উপর স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে| এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমার বিবৃতি ভারত সরকারের জন্য| আপনারা কোনও প্রমাণ ছাড়াও পাকিস্তান সরকারকে দায়ী করছেন| ভারত সরকারকে আমি বলতে চাই, হামলার নেপথ্যে পাকিস্তান জড়িত যদি ভারত এমন প্রমাণ দিতে পারে, তবে নিশ্চয়ই ব্যবস্থা নেব|’ পাক প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছেন, ‘ভারতে হামলা চালিয়ে পাকিস্তানের কি লাভ? পাকিস্তান কেন হামলা করতে যাবে? পাকিস্তান তো স্থিরতা চায়|’ এখানেই শেষ নয়, ভারত-পাকিস্তান যুদ্ধের বার্তা দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আপনারা (ভারত সরকার) যদি ভাবেন যে হামলা করবেন, মনে রাখবেন হামলার যোগ্য জবাব ফিরিয়ে দেব আমরাও| আমরা সবাই জানি যুদ্ধ শুরু হওয়া মানুষের হাতেই, এর পরিণতি কি হতে পারে তা ঈশ্বরই জানেন| তাই আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান উচিত|’পুলওয়ামা জঙ্গি হামলার পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| জাতীর উদ্দেশ্যে ভাষণে একদিকে যখন ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী| অন্যদিকে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন ইমরান খান| যদিও, বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যদি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চাইতো, তাহলে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাতো না| পুলওয়ামা হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে| কিছু দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘কেউ ষড়যন্ত্র করলে ছাড় পাবে না| একজোট হয়ে মোকাবিলা করতে হবে| প্রতিবেশী দেশ অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যদি তারা মনে করে কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে ভারতে অস্থিরতা তৈরি করবে| তবে, তাদের চরম মূল্য চোকাতে হবে|’ এদিকে, ভারত-পাক সম্পর্ক অবনতির প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top