News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিল্লিতে
Image

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিল্লিতে

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল রাজধানী দিল্লির আকাশ। আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি মরশুমের গড় তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি ছিল এদিনের তাপমাত্রা। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। একাধিক এলাকায় হালকা বৃষ্টিপাত থেকে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন দিল্লির বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। সারাদিন জুড়ে আকাশ ছিল আংশিক মেঘলা। একইসঙ্গে রাতের দিকে হালকা বৃষ্টি থেকে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে। স্বাভাবিকভাবেই শীত এখনও অব্যাহত রাজধানীতে। উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top