News Flash

  • Home
  • Uncategorized
  • ইডি দফতরে দ্বিতীয় দিনের জন্য হাজিরা দিলেন রবার্ট বঢরা
Image

ইডি দফতরে দ্বিতীয় দিনের জন্য হাজিরা দিলেন রবার্ট বঢরা

জয়পুর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিকানেরে জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় বুধবার জয়পুরে ইডির জোনাল অফিসে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন রবার্ট বঢরা। এই নিয়ে পরপর দু-দিন ইডির দফতরে হাজিরা দিলেন রবার্ট বঢরা। মঙ্গলবারও মা মৌরিন বঢরার সঙ্গে ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন রবার্ট। তাঁদের এজেন্সির জোনাল অফিস পর্যন্ত পৌঁছে দিয়ে যান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এদিন সকাল ১০টা বেজে ২৬ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে নিজের গাড়িতে ইডি দফতরে পৌঁছান রবার্ট। মঙ্গলবার মৌরিন বঢরাকে জিজ্ঞাসাবাদ শুরুর কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হলেও প্রায় নয় ঘন্টা ধরে জেরা করা হয়েছে রবার্টকে।

বিকানেরে জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় তাঁদের বিরুদ্ধে এজেন্সি যাতে কোনওরকম জবরদস্তিমূলক পদক্ষেপ না নেয় তাঁর জন্য কোর্টে আবেদন জানিয়েছিলেন রবার্ট ও তাঁর মা মৌরিন বঢরা। এরপরই ওই দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রবার্ট ও তাঁর মা মৌরিন বঢরাকে ইডির সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেয় রাজস্থান হাই কোর্ট। সেই নির্দেশের ভিত্তিতে মঙ্গলবার জয়পুরে ইডির দফতরে হাজিরা দেন তাঁরা। উল্লেখ্য, এর আগে তিনবার এই মামলায় এজেন্সির তরফে রবার্টকে সমন পাঠানো হলেও একবারও তিনি হাজিরা না দেওয়ায় কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে রবার্ট লেখেন, \”৭৫ বছরের মাকে নিয়ে জয়পুরে ইডির দফতরে হাজিরা দিতে যাচ্ছি। গাড়ি দুর্ঘটনায় মেয়েকে হারিয়েছেন আমার মা। ডায়বেটিসের জেরে অকালে হারিয়েছেন স্বামী-পুত্রকেও। মানসিকভাবে ভেঙে পড়া এমন এক মহিলাকে পর্যন্ত নিষ্কৃতি দেওয়া হয়নি।

প্রতিহিংসা চরিতার্থ করতে এই সরকার এত নীচে কীভাবে নামতে পারে, তা এখনও বোধগম্য হচ্ছে না আমার।\” রাজস্থানের বিকানেরে জমি কেনাবেচা নিয়ে দুর্নীতি মামলায় এর আগে রাজস্থান পুলিশের কাছে এক তেহসিলদার অভিযোগ এনেছিলেন, পাকিস্তান সীমান্তের পাশে বিকানেরের ৩৪টি গ্রামের জমি সেনারই ব্যবহার করার কথা। কিন্তু সেখানেই ‘মিস স্কাই লাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড’ মানে এক সংস্থা জাল নথি দেখিয়ে কম দামে জমি কেনে বলে অভিযোগ, যে সংস্থার সহকারী ছিলেন রবার্ট। পরে তা বেশি দামে বিক্রিও করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশের এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে গত ২০১৫ সালে রবার্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা নেয় ইডি। বর্তমানে ওই জমি কেনা সংক্রান্ত দুর্নীতি নিয়ে ‘মিস স্কাই লাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্বন্ধেই রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top