News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পৌঁছলো অতিরিক্ত ইভিএম ও ভিভিপ্যাট
Image

আগরতলায় পৌঁছলো অতিরিক্ত ইভিএম ও ভিভিপ্যাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে একদিকে যেমন রাজ্যের রাজনৈতিক দলগুলির একপ্রকার প্রচার শুরু হয়েছে, ঠিক তেমনই রাজ্য নির্বাচনি দফতরের তৎপরতাও চলছে জোর কদমে। জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছু ইভিএম এবং ভোটার ভেরিফায়অ্যাবল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) রাজ্যে এসেছে। রাজ্য নির্বাচন দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রায় সাড়ে সাত হাজার ইভিএম এবং ভিভিপ্যাট রাজ্যে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও বেশ কিছু ইভিএম ও ভিভিপ্যাট আসবে।

সূত্রটি জানিয়েছে, গাড়ি বোঝাই করে যে-সব ইভিএম ও ভিভিপ্যাট এসেছে সেগুলো আনলোডিং করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে। তার পর এগুলি উমাকান্ত অ্যাকাডেমির স্ট্রংরুমে নিয়ে রাখা হয়েছে। জানা গেছে, নির্বাচন দফতরের পদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে এ-সব ইভিএম ও ভিভিপ্যাটগুলি উমাকান্ত অ্যাকাডেমির স্ট্রংরুমে রাখা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লোকসভা নির্বাচনের পুরো প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেও সূত্রটি জানিয়েছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top