News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া ও বাগমায় সিপিএমের প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের উপর হামলার অভিযোগ
Image

বিলোনীয়া ও বাগমায় সিপিএমের প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের পৃথক স্থানে বিরোধী দল বামফ্রন্টের উপর হামলা হুজ্জুতির অভিযোগ তুলেছে সিপিএম৷ বিলোনীয়া এবং বাগমায় সিপিএম নেতৃত্বের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী৷ শুধু তাই নয় আক্রমণে আহতদের বিষয়ে খোঁজ নিতে গিয়েও আক্রমণের শিকার হন বেশ কয়েকজন নেতৃত্ব৷ এই বিষয়ে দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ভূমিকার যেমন সমালোচনা করা হয়েছে তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, বক্তব্যেরও তীব্র সমালোচনা করা হয়েছে৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরের পরদিন রবিবার শাসক দলের দুসৃকতীরা বিলোনীয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্র এলাকায় সংশ্লিষ্ট জনগণের সাথে কথা বলতে গেলে একের পর এক সমস্যায় পড়েছেন প্রতিনিদিরা৷ এমনকী দুসৃকতীরা তাদেরকে লক্ষ করে ইট পাটকেলও ছঁুড়ছে বলে সোমবার অভিযোগ করলেন বিরোধী দলের উপ-নেতা বাদল চৌধুরী৷
এদিন, এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তারা আহত না হলেও তাদের বেশ কয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ কোনও কোনও ক্ষেত্রে তাদেরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন কয়েকজন পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা৷ অন্যদিকে, সোমবার সকালেই উদয়পুর মহকুমার বাগমায় রবিবার গভীর রাতে আক্রান্ত দুজন লোক্যাল কমিটির সদস্যদের বাড়িতে যাচ্ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ বামফ্রন্টের কয়েকজন নেতৃত্ব৷ বিরোধী দলের উপ-নেতা বলেন সেখানে তাদেরকে মারধর করা হয়েছে৷ প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ দলের মোট চারজন নেতাকে শেষমেশ হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে৷
এদিন, সাংবাদিক সম্মেলনে বাদলবাবুর প্রশ্ণ যেখানে প্রধানমন্ত্রী এসে রাজ্যে গণতন্ত্রের কথা বলছেন, সেখানে কোথায় যাচ্ছে গণতন্ত্র? মানুষের সুখ- দুঃখের কথা জানতে নির্বাচিত প্রতিনিধিরা পর্যন্ত বেরোতে পারছে না৷ রবিবারের ঘটনায় তিনি মোট আঠার জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন৷ বিস্তারিতভাবে এসব ঘটনা জানিয়ে সোমবার সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকেও এক বিবৃতিতে শাসক দলের হিংস্র আক্রমণের বিরুদ্ধে সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষকে প্রতিবাদে সোচ্চার হবার আহ্বান জানানো হয়ে৷ এক বিবৃতিতে বিরোাধী দলনেতা মানিক সরকারও পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকারকে এধরনের ঘটনার বিরুদ্ধে কার্যকরী ভূমিক গ্রহণ করার কথা জানিয়েছেন৷

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top