News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির দেওয়াল, তিনটি শিশু-সহ মৃত্যু ৪ জনের
Image

কর্ণাটকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির দেওয়াল, তিনটি শিশু-সহ মৃত্যু ৪ জনের

বেঙ্গালুরু, ৯ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে দুঃসংবাদ| কর্ণাটকের চিত্রদূর্গ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির দেওয়াল| দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনটি শিশু-সহ ৪ জনের| এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন| আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| শনিবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে চিত্রদূর্গ জেলার রামোযোগীহাল্লি গ্রামে|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই পরিবার যে বাড়িটিতে থাকত তা বহু দিনের পুরনো|

মাঝেমধ্যেই বাড়িটি থেকে চাঙড় খসে পড়ত| বারবার সতর্ক করা সত্ত্বেও তাঁরা শোনেননি| পরিণতি হল প্রাণঘাতি| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে আচমকাই বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| এই ঘটনায় মৃত্যু হয়েছে মা ও তিনটি শিশুর| এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম হল, নাগরত্নাম্মা, কোমল (২), তীর্থবর্ধন (৪) ও যশস্বিনী (৫)| নাগরত্নাম্মা হলেন ওই তিন শিশুর মা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top