News Flash

  • Home
  • Uncategorized
  • হেনরি-বোল্টের বোলিং দাপটে বেসামাল ভারতীয় ব্যাটিং লাইনআপ
Image

হেনরি-বোল্টের বোলিং দাপটে বেসামাল ভারতীয় ব্যাটিং লাইনআপ

ওয়েলিংটন, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। প্রথম ১০ ওভারে মাত্র ২২ রানে চার উইকেট খুইয়ে ধুঁকছিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। এমন পরিস্থিতির থেকে দলকে টেনে তোলেন আম্বাতি রায়ডু এবং বিজয় শঙ্কর। পঞ্চম উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলে দুইজনে। রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে ৪৫ রানে আউট হতে হয় বিজয় শঙ্করকে। সে সময় স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ ১১৬ রান। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দশম অর্ধশত রান করেন আম্বাতি রায়ডু। ক্রিজে কেদার যাদব কে নিয়ে ব্যাটিং করছেন রায়ডু।


রবিবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ম্যাথিউ জেমস হেনরি এবং ট্রেন্ট বোল্টের দাপটে প্রথম দশ ওভারেই চার উইকেট হারায় ভারত। ২ রানে ভারত অধিনায়ককে প্যাভিলিয়নে পাঠান ম্যাথিউ জেমস হেনরি। দায়িত্বজ্ঞানহীন ভাবে শট খেলে ট্রেন্টের বলে ম্যাথিউ জেমস হেনরিকে ক্যাচ দিয়ে আউট হন শিখর ধাওয়ান। নবাগত শুভম গিলকে ৭ রানে ফেরান ম্যাথিউ জেমস হেনরি। ১ রানের মাথায় মহেন্দ্র সিং ধোনিককে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৫৫ রান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top