News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তবর্তী বাজেটে চমক প্রতিরক্ষা খাতেও, বরাদ্দ ৩ লাখ কোটি টাকা
Image

অন্তবর্তী বাজেটে চমক প্রতিরক্ষা খাতেও, বরাদ্দ ৩ লাখ কোটি টাকা

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : কৃষির পাশাপাশি এবার প্রতিরক্ষা খাতেও চমক দেখা গেল কেন্দ্রীয় বাজেটে। শুক্রবার সংসদে ২০১৯-২০ অন্তবর্তী বাজেট পেশ করা হয়। অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাময়িক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল| এদিন বেলা এগারোটা নাগাদ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন| আসন্ন লোকসভা নির্বাচনের আগে এটি নরেন্দ্র মোদী সরকারের ষষ্ঠ তথা শেষ বাজেট| কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায় এবার বাজেট পেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলকে|


সেনাকর্মীদের এক পদ এক পেনশন অবশেষে পূরণ হয়। এই ইস্যুতে তোলপাড় হয়েছিল গোটা দেশ।সেনাকর্মীদের সেই দাবিতে এক পদ এক পেনশনের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। এদিন বাজেটে এই প্রসঙ্গ তুললেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, \”আমাদের সেনা, আমাদের গর্ব। ৪০ বছর ধরে এই দাবি পূরণ হয়নি। আমরা তা পূরণ করেছি। ইতিমধ্যে জওয়ানদের জন্য ৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে।\” পাশাপাশি, বাজেটে প্রতিরক্ষা খাতে ৩ লাখ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

এই পরিমাণ অর্থ প্রতিরক্ষা খাতে বরাদ্দ এই প্রথম বলে দাবি কেন্দ্রের।এদিন সর্বপ্রথম বাজেটের কপির নিরাপত্তা খতিয়ে দেখে স্নিফার ডগ| এরই কিছুক্ষণের মধ্যে বাজেট ব্রিফকেস নিয়ে সংসদে আসেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল| বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন পীযূষ গোয়েল| সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ, রাজনাথ সিং, রবিশঙ্কর প্রসাদ-সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top