News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলা, জখম ৩ জন সাধারণ নাগরিক
Image

দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলা, জখম ৩ জন সাধারণ নাগরিক

শ্রীনগর, ৩০ জানুয়ারি (হি.স.): জঙ্গি হামলায় আবারও উত্তপ্ত হল জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলা| বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার দামহাল হাজিনপোরা এলাকায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্দেহভাজন জঙ্গিরা| লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ধারে বিস্ফোরিত হয় গ্রেনেডটি| সেই সময় বেশ কয়েকজন সাধারণ নাগরিক ওই স্থানে উপস্থিত ছিলেন| গ্রেনেড বিস্ফোরণের জেরে জখম হয়েছেন তাঁদের মধ্যে ৩ জন সাধারণ নাগরিক| আচমকা হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

কুলগামের পুলিশ সুপার হরমীত সিং জানিয়েছেন, বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার দামহাল হাজিনপোরা এলাকায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্দেহভাজন জঙ্গিরা| লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ধারেই বিস্ফোরিত হয় গ্রেনেডটি| গ্রেনেড বিস্ফোরণের জেরে জখম হয়েছেন তাঁদের মধ্যে ৩ জন সাধারণ নাগরিক| জখম নাগরিকদের নাম হল, আয়াজ আহমেদ ভাট, সবজার আহমেদ হাজাম এবং বিলাল আহমেদ খাতানা| কমবেশি জখম অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, আচমকা হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top