News Flash

  • Home
  • Uncategorized
  • মহাত্মা গান্ধীর ৭১ তম প্রয়াণ দিবস : শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

মহাত্মা গান্ধীর ৭১ তম প্রয়াণ দিবস : শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ৭১ তম প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীই নন, প্রয়াণ দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ অন্যান্যরা| বুধবার সকালে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ বিশিষ্টজনেরা|


এছাড়াও এদিন সকালে মাইক্রোব্লগিং টুইটার মারফত শ্রদ্ধার্ঘ্য বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘শহিদ দিবসে, মহাত্মা গান্ধীকে আমরা স্মরণ করি| এছাড়াও অগণিত স্বাধানীতা সংগ্রামী যাঁরা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উত্সর্গ করেছিলেন|’ মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘পুণ্যতীথিতে বাপুকে শত শত প্রণাম|’ ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী| ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজীকে গুলি করে হত্যা করা হয়| সেই সময় তিনি নয়াদিল্লির বিরলা হাউসের মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top