News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রী-সহ চার কারবারি গ্রেফতার
Image

নেশা সামগ্রী-সহ চার কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি ৷৷ গতকাল রাতে অভিযান চালিয়ে বমাল চার কুখ্যাত নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে এনসিসি থানা এবং জিবি ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে শ্যামলিবাজারে অবস্থিত ভারতীয় স্টেট ব্যাংক (এসবিআই)-এর শাখা সংলগ্ন প্রয়াত মণ্টুর বাড়ি থেকে সেণ্টু দাস এবং পিণ্টু দাস নামের নেশা কারবারিদের গ্রেফতার করেছে।

জানা গেছে, অভিযানে পুলিশ ওই বাড়ি থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এবং নেশার ট্যাবলেট উদ্ধার করেছে। এদিকে পুলিশ অভিযান চালিয়ে পীযূষ দাস এবং পিণ্টু দাসের সহযোগী সপ্তম দেববর্মা এবং প্রজ্ঞাপ্রিয় দেববর্মাকেও গ্রেফতার করেছে বলে জানা গেছে।

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top