News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস শুধুমাত্র রাহুল এবং প্রিয়াঙ্কাকে এক পদ এক পেনশন দিয়েছে : অমিত শাহের
Image

কংগ্রেস শুধুমাত্র রাহুল এবং প্রিয়াঙ্কাকে এক পদ এক পেনশন দিয়েছে : অমিত শাহের

উনা(হিমাচালপ্রদেশ), ২৮ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস শুধুমাত্র রাহুল এবং প্রিয়াঙ্কার ভজনা করতে ব্যস্ত। সোমবার হিমাচলপ্রদেশের এক জনসভায় বক্তব্য রাখতে এমনই ভাষায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।এদিন অমিত শাহ বলেন, ‘কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মধ্যে মোদীজি প্রতিশ্রুতি মতো এক পদ এক পেনশন প্রকল্প কার্যকর করেছিল। মোদীজি এক পদ এক পেনশন আমাদের জওয়ানদের দিয়েছে। আর কংগ্রেস শুধুমাত্র রাহুল ও প্রিয়াঙ্কাকে এক পদ এক পেনশন দিয়েছে। আমাদের এক পদ এক পেনশন প্রকল্প সেনা জওয়ানদের পরিবারের উন্নয়ন প্রকল্পের জন্য নিয়োজিত।’

পাশাপাশি এদিন রাজ্য রাজনীতির প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ‘মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর আমলেই রাজ্যবাসী সরকারকে নিজেদের বলে অনুভব করতে পেরেছে। কংগ্রেস আমলে শুধুমাত্র রাজকীয় পরিবারদেরই দেখভাল করা হতো। তারা ৫৫ বছর শাসন করেছে। কিন্তু আমাদের সরকারই প্রথম দারিদ্র দূরীকরণের জন্য উদ্যোগ নেয়। তাদের (কংগ্রেস) চার প্রজন্ম কি করছিল? এই দেবভূমির জনগণ যদি মোদীজিকে আরও পাঁচ বছর সময় দেন তবে রাজ্য সহ গোটা দেশে দারিদ্রতা দূর করবেন তিনি।’

রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেন, ‘জেএনইউতে যারা দেশবিরোধী স্লোগান দেয়, তাদেরকে রাহুল গান্ধী সমর্থন করে চলেছেন। রাহুল গান্ধী যত খুশি আমাদের মন্ত্রীদের গালিগালাজ করতে পারেন কিন্তু তাঁর মনে রাখা উচিত যারা দেশকে ভাগ করতে চাইবে তাদের কাউকে রেয়াত করা হবে না। তাদের জেলে ঢোকানো হবে।’

বিরোধীদের কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘দেশের শক্তিশালী সরকার গড়তে বিজেপি এবং নরেন্দ্র মোদী ছাড়া আর কোনও বিকল্প নেই।’ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top