News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়া মাস্টার্স-র ফাইনালে সাইনা নেহওয়াল

ইন্দোনেশিয়া মাস্টার্স-র ফাইনালে সাইনা নেহওয়াল

জাকার্তা, ২৭ জানুয়ারি (হি.স.) : ইন্দোনেশিয়া মাস্টার্স ২০১৯-র ফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল৷ শনিবার কঠিন লড়াইয়ে মধ্যে দিয়ে সেমিফাইনালে ৫৮ মিনিটে তিন গেমের লড়াইয়ে চিনা প্রতিদ্বন্দ্বী হি বিঙ্গজিয়াওকে হারালেন সাইনা৷ ভারতীয় ব্যাডমিন্টন তারকার পক্ষে ম্যাচের ফল ১৮-২১, ২১-১২, ২১-১৮৷ প্রথম গেম হারলেও পরের দুই গেমে দারুণ কামব্যাক করেন হায়দরাবাদি শাটলার৷
টুর্নামেন্টের অপর সেমিফাইনালে জিতেছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী স্প্যানিশ শাটলার ক্যারোলিনা মারিন৷

তিনিও প্রথম গেমে পিছিয়ে থেকে কামব্যাক করেন৷ ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বী মারিনের বিরুদ্ধে ম্যাচ খেলবেন সাইনা৷ টুর্নামেন্টের কোয়ার্টারে এই মারিনের কাছে হেরেই ছিটকে যান আরেক ভারতীয় শাটলার পি ভি সিন্ধু৷ গত বছর ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি সাইনার৷ ভাগ্য পাল্টে এবার বছরের প্রথম ট্রফিটা সাইনা ক্যাবিনেটে তুলতে পারেন কিনা, সেটাই দেখার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top