News Flash

  • Home
  • Uncategorized
  • যান দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে তীব্র উত্তেজনা বক্সনগরে, সড়ক অবরোধ
Image

যান দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে তীব্র উত্তেজনা বক্সনগরে, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ জানুয়ারী৷৷ ফের যান দূর্ঘটনায় প্রাণ গেল একজনের৷ আহত হয়েছেন আরও একজন৷ নিহতের নাম লক্ষ্মী দাস৷ বয়স আনুমানিক ত্রিশ৷ আহত মহিলার নাম রেখা দে৷ বয়স পয়ত্রিশ৷ দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়ে৷ এলাকাবাসী পথ অবরোধ করেন ঘটনার প্রতিবাদে৷ সংবাদে প্রকাশ বক্সনগরের কলমচৌড়া থানার অধীন মানিক্যনগর হাইসুকলের সামনে এই দূর্ঘটনাটি ঘটেছে৷ সুকল থেকে ছেলেমেয়েদের নিয়ে যেতে গিয়েছিলেন লক্ষ্মী দাস ও রেখা দে৷ বিকাল তখন প্রায় সাড়ে তিনটা৷ রাস্তা দিয়ে আসার সময় পেছন দিক থেকে নম্বরবিহীন একটি মহিন্দ্রা গাড়ি তাদের ধাক্কা দেয়৷ তাথে রাস্তার ওপর ছিটকে পড়েন তারা৷মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় কলমচৌড়া থানায়৷

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ৷ আহতদের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের বক্সনগর থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, এই দুর্ঘটনার পর এলাকার লোকজন পথ অবরোধ করেন৷ পুলিশ অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হয়েছে৷ কিন্তু, কিছুক্ষণ পরেই এলাকায় খবর পৌঁছে যে আহত লক্ষ্মী দাস হাসপাতালে পৌঁছার আগেই মারা যান৷ মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ এলাকার লোকজন দফায় দফায় তিন জায়গায় পথ অবরোধ করে৷ সন্ধ্যার পরও চলে অবরোধ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বহু চেষ্টা করেছে অবরোধ প্রত্যাহার করানোর জন্য৷ এলাকাবাসীর অভিযোগ বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার রাস্তায় মারাত্মক গতিতে প্রতিদিন ছুটে চলে গাড়িগুলি৷ এই ব্যাপারে আরক্ষা প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ কখনো কখনো মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে ছুটে চলে গাড়িগুলি পুলিশের নাকের ডগা দিয়ে৷ তারপরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ পুলিশের এই ভূমিকার প্রতিবাদেই এদিন এখানে দুর্ঘটনার পর পথ অবরোধ করা হয়েছে৷ এদিকে, এদিনের দুর্ঘটনার ব্যাপারে কলমচৌড়া থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top