News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তারের পত্নীকে কটূক্তি, শিশুর বিরুদ্ধে মামলা
Image

ডাক্তারের পত্নীকে কটূক্তি, শিশুর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৩ জানুয়ারি : জনৈক ডাক্তারের স্ত্রীকে খারাপ কথা বলার অভিযোগে ১১ বছরের এক শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী স্ত্রীর চিকিৎসক-স্বামী। এদিকে চিকিৎসকের বিরুদ্ধেও থানায় পাল্টা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।
জানা গেছে, শিশুটির মা চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন মধুপুর থানায়। উল্লেখ্য, মধুপুর হাসপাতালে লেম্বুতলি এলাকার এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় ভরতি করা হয়েছিল। অসুস্থ ব্যক্তির সাথে তাঁর স্ত্রী এবং দুই ছেলেও হাসপাতালে গিয়েছিল। জানা গেছে, বাবা যখন হাসপাতালে চিকিৎসাধীন, তখন তাঁর দুই ছেলে বাইরে দাঁড়িয়ে গল্প করছিল।

তখন নাকি চিকিৎসকের স্ত্রী তাঁদের সরকারি আবাসনের সামনে সে দাঁড়িয়েছিলেন। এমতাবস্থায় বড় ভাইয়ের চোখ পরে ডাক্তার-পত্নীর দিকে। সে সময় নাকি ১১ বছরের শিশুটি মহিলাকে কটূক্তি করে। বিষয়টি জানাজানি হতেই ডাক্তারবাবু রেগে যান এবং তাঁর আবাসনের সামনে দাঁড়িয়ে থাকা দুই শিশুকে মারধর করতে থাকেন। পরিবর্তীতে মধুপুর থানায় ওই ১১ বছর শিশুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ এবং ৩৫১ ধারায় মামলা করেন তিনি। জানা গেছে, পরে ডাক্তারবাবুর বিরুদ্ধেও মধুপুর থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করছেন শিশুর মা।এদিকে জানা গেছে, মধুপুর থানার পুলিশ শিশুটিকে গ্রেফতার করলেও এখন পর্যন্ত ডাক্তারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশের এই দ্বিচারিতাজনিত ভূমিকায় প্রচণ্ড ক্ষিপ্ত এলাকাবাসীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top