News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বিলোনিয়ার সীমান্তবর্তী এলাকা
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বিলোনিয়ার সীমান্তবর্তী এলাকা

নিজস্ব প্রতিনিধি,বিলোনিয়া, ২৩ জানুয়ারি : বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিলোনিয়ার আমজাদনগর সীমান্তবর্তী এলাকা। জানা গেছে, আজ বুধবার জনৈক মারাক মিয়াঁর বাড়ির পেছনে খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতে কেউই ছিল না। তাই এই নাশকতামূলক অগ্নিকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, অতিসত্বর এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত তা বের হবে। জানা গেছে, এই ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে দৌড়ঝাঁপ শুরু করেছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা কাঁটাতারের বেড়া খুলে দেন। এতে সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, মারাক মিয়াঁর বাড়ির পেছনে খড়ের গাদায় কোনও দুষ্কৃতী আগুন লাগিয়ে গা ঢাকা দিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। জানা গেছে, অগ্নিনির্বাপক দফতরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top