News Flash

  • Home
  • Uncategorized
  • সার্বিক উন্নয়নই লক্ষ্য বাংলাদেশ সরকারের, দাবি শেখ হাসিনার
Image

সার্বিক উন্নয়নই লক্ষ্য বাংলাদেশ সরকারের, দাবি শেখ হাসিনার

ঢাকা, ২০ জানুয়ারি (হি.স.) : সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবে বাংলাদেশ সরকার। শনিবার এমনই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নমুখী প্রকল্পগুলির সুবিধা আদৌ সাধারণ মানুষ পাচ্ছে কিনা তার উপরেও নজর রাখবে নবনির্বাচিত সরকার বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের একাদশতম জাতীয় নির্বাচন বিপুল জয় পেয়েছে শেখ হাসিনার আওয়ামি লিগ। এই উপলক্ষ্যে ঢাকা সুরাবর্দি উদ্যানে এক বিশাল বিজয় উৎসবের আয়োজন করা হয়। সেই উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামি লিগ সবার উন্নয়নের জন্য কাজ করবে। যারা আমাদের ভোট দিয়েছে এবং যারা দেয়নি তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই।

সার্বিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’ স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পাদন করার জন্য নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিরোধী দল বিএনপির বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাসবাদ, মাদকপাচারকারী বিরুদ্ধ ভোট দিয়েছে দেশবাসী। দেশ মর্যাদা রক্ষা করার জন্য নিজের জীবনের বলিদান দিতেও পিছুপা হব না। ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের আদর্শের নতুন বাংলাদেশ গড়ে তুলব। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামি লিগ একাদশতম জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি করা হয়েছিল এবার তা পূরণ করা হবে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top