News Flash

  • Home
  • Uncategorized
  • নবম শ্রেণির এক ছাত্রের রহস্যমৃত্যু
Image

নবম শ্রেণির এক ছাত্রের রহস্যমৃত্যু

আগরতলা, ১৬ জানুয়ারি, (হি.স.) : নবম শ্রেণিতে পাঠরত এক কিশোরের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম শ্যামল দেববর্মা (১৫)। তার বাড়ি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামা চৌধুরীপাড়ায়। জানা গেছে, হঠাৎ করে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যায় শ্যামল দেববর্মা। কিন্তু আজ সকালে তাদের বাড়ি থেকে কিছু দূরে ঝুলন্ত অবস্থায় শ্যামলের মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শ্যামলের মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এটা কি আত্মহত্যা না-খুন, এ বিষয়ে রহস্যের দানা বেঁধেছে। যদিও এখনও পুলিশ সঠিকভাবে কিছুই বলতে পারেনি। তবে পুলিশ তদন্ত জারি রেখেছে। পুলিশ জানিয়েছে, অতিসত্বর শ্যামলের মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ এখনই এ ঘটনাকে অত্মহত্যা বলতে নারাজ। এদিকে শ্যামলের মৃতদেহ ময়না তদন্তের শেষে পুলিশ তার পরিবারের হাতে তুলে দিয়েছে। শ্যামলের মৃত্যুতে তার সহপাঠী, বন্ধুবান্ধব এবং স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top