News Flash

  • Home
  • Uncategorized
  • ৪০ লক্ষ টাকার গাঁজা বোঝাই ট্রাকসহ ধৃত এক
Image

৪০ লক্ষ টাকার গাঁজা বোঝাই ট্রাকসহ ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ জানুয়ারি৷৷ আন্তঃরাজ্য সীমান্তবর্তী ত্রিপুরার চোরাইবাড়িতে একটি কন্টেনার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকার নিষিদ্ধ গাঁজা৷ এর সঙ্গে আটক করা হয়েছে চালক জয়চাঁদ জাঠ নামের চালককে৷ প্রাপ্ত খবরে প্রকাশ, মঙ্গলবার রাতে ত্রিপুরার চোরাইবাড়ি থানার এসআই জনৈক সাধন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের দল আগরতলা-অসম জাতীয় সড়কে নাকাচেকিং গড়ে ব্যপক তল্লাশি অভিযান চালায়৷ রাত তখন প্রায় দশটা৷ আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী আর জে ১৪ জিই ১০৪৫ নম্বরের দশ চাকার সিটিসি ব্র্যান্ডের একটি কন্টেনার লরি আটকে পুলিশের দল তাতে তল্লাশি চালায়৷ তালাশি করতে গিয়ে লরির বিভিন্ন গোপন খাপ থেকে প্রায় ছয় কুইন্টাল গাঁজার মোট ৩৮টি প্যাকেট উদ্ধার করা হয়৷

এক এক করে যখন গাঁজার প্যাকেট উদ্ধার হচ্ছে, তখনই আটক করা হয় কন্টেনারের চালক রাজস্থানের বাসিন্দা কৃষ্ণরাম জাঠের ছেল জয়চাঁদ জাঠকে (৫০)৷ উদ্দারকৃত গাঁজাগুলির বাজার মূল্য ৪০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে৷ ঘটনার খবর পেয়ে আসেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ফেন্সিং ডারলং, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর প্রমুখ৷ চোরাইবাড়ি পুলিশ লরি চালকের কাছ থেকে একটি দামি মোবাইল সেট সহ অল্প কিছু টাকাও উদ্ধার করেছে৷ লরি চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গাঁজাগুলো তার লরিতে আগরতলার পার্শ্ববর্তী কোনও এক এলাকায় বোঝাই করা হয়েছিল৷ মালগুলি গুয়াহাটি পর্যন্ত নিয়ে যেতে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে৷ তবে গাঁজাগুলির মালিকের নামধাম জয়চাঁদের কাছ থেকে উদ্ধার করা যায়নি বলে পুলিশ সূত্রটি জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top