News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার সংখ্যা ২৫৯৮২৯০
Image

রাজ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার সংখ্যা ২৫৯৮২৯০

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি ৷৷ নির্ঘন্ট অনুযায়ী রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২৫৯৮২৯০ জন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩১৭১৫০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২৮১১২৭ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে ১৩ জন৷ খসড়া তালিকা অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪৫ শতাংশ৷ সংখ্যার হিসাবে ভোটার বেড়েছে ৩৭২৫০ জন৷ আজ বিকালে নির্বাচন দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুনীকান্ত এই সংবাদ জানান৷ তিনি জানান, সাধারণ মানুষ যাতে দেখতে পারেন সেজন্য চূড়ান্ত ভোটার তালিকাক রাজ্যের সমস্ত অর্থাৎ ৩৩২৪টি ভোট গ্রহণ কেন্দ্র, সমস্ত তহশিল অফিস, নির্বাচন নিবন্ধন আধিকারিকদের সমস্ত অফিস, জেলা নির্বাচন আধিকারিকদের অফিসে রাখা হয়েছে৷ এছাড়া রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটেও এই তালিকা দেখতে পাওয়া যাবে৷


রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ২০১৮ সালের ১ সেপ্ঢেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়৷ এতে মোট ভোটারের সংখ্যা ছিল ২৫৬১০৪০ জন৷ এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ১২৯৮৬২৬ জন৷ মহিলা ভোটারের সংখ্যা ছিল ১২৬২৪০৪ জন এবং তৃতীয় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ছিল ১০ জন৷ এই তালিকার উপর ১০৩৯১৩ টি দাবী ও আপত্তি লিপিবদ্ধ হয়৷ এরমধ্যে ৬নং ফর্মে ৬১০৬৮টি, ফর্ম ৬ এ ২টি, ৭নং ফর্মে ১৯৫০৩টি, ৮নং ফর্মে ১৬৪০২টি এবং ফর্ম ৮ এ তে ৬৯৩৮টি লিপিবদ্ধ হয়৷ ভোটার তালিকার বিশেষ সংশোধনী ২০১৯ এর সময় ৫৫৯৬৯টি নাম সংযোজন, ১৮৭১৯টি নাম বিয়োজন, ১৬০৯১টি নাম সংশোধন এবং ৬৩৩১টি নাম স্থানান্তর করা হয়৷ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ১৪ বাধারঘাট (এসসি) বিধানসভা কেন্দ্রে৷ এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৫৭৭৪১জন৷ সবচেয়ে কম ভোটার রয়েছেন ৪৩-করবুক (এসটি) বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রে ভোটারের সংখ্যা হচ্ছে ৩৫৩৭২ জন৷
সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক ছাড়াও রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগ, স্টেট ইনফরমেটিক অফিসার (এস আই ও ) কবীর দে উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top