News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ জানুয়ারি কর্ণাটকে পরিষদীয় দলের ডাক কংগ্রেসের
Image

১৮ জানুয়ারি কর্ণাটকে পরিষদীয় দলের ডাক কংগ্রেসের

বেঙ্গালুরু, ১৬ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকে নিজেদের বিধায়কদের এককাট্টা রাখতে বদ্ধপরিকর কংগ্রেস। সেজন্য আগামী ১৮ জানুয়ারি পরিষদীয় দলের বৈঠকের ডাক দেওয়া হয়েছে।মুম্বইতে যাওয়া কংগ্রেসের তিনজন বিধায়কের সঙ্গে কোনও রকমের যোগাযোগ করা যাচ্ছে না বলে জল্পনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের দলকে সংঘবদ্ধ রাখতে তৎপর কংগ্রেস। তাই আগামী ১৮ জানুয়ারি পরিষদীয় দলের বৈঠকে ডাক দিয়েছে কংগ্রেস। বুধবার কংগ্রেস সাংসদ কে এইচ মুনিয়াপ্পা জানিয়েছেন, ‘আমি তাঁদের ফিরে আসার আবেদন করব।

তাঁদের চিন্তা করার কোনও কারণ নেই। যাঁরা নির্বাচনে জিতে জনপ্রতিনিধি হয়েছেন, তাঁদের ভয় পাওয়ার কিছু হয়নি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আমাদের অভিযোগ সম্পর্কে অবগত। পরবর্তী মন্ত্রিসভার সম্প্রসারণের মাধ্যমে তাঁদের দাবি দাওয়া পূরণ করা হবে।’কর্ণাটকের মন্ত্রী জামির আহমেদ খান জানিয়েছেন, হ্যাঁ এটা সত্যি কথা দুই থেকে তিন জন কংগ্রেস বিধায়ক মুম্বইতে রয়েছে। তাঁরা তাড়াতাড়ি ফিরে আসবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top