News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ‘হাত’ ধরলেন মুলায়ম সিংয়ের ভাই শিবপাল যাদব
Image

কংগ্রেসের ‘হাত’ ধরলেন মুলায়ম সিংয়ের ভাই শিবপাল যাদব

লখনউ, ১৪ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে লোকসভায় মায়াবতী-অখিলেশ-র জোট ঘোষণার এবার মুলায়ম সিংয়ের ভাই শিবপাল যাদব কংগ্রেসের ‘হাত’ ধরলেন৷ মায়াবতী-অখিলেশের জোট ঘোষণার পর কংগ্রেস আলাদাভাবে উত্তরপ্রদেশে ৮০টি আসনেই লড়বে বলে ঘোষণায় জানিয়ে দেয়৷ অগত্যা, উপায় না দেখে ‘হাত’ ধরলেন মুলায়মের ভাই শিবপাল যাদব৷ প্রগতিশীল সমাজবাদী পার্টি(লোহিয়া) প্রধান সোমবার জানিয়েছেন, আগামী লোকসভা আসনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ছেন তারা৷ সপা-বসপা জোটকে টাকার জোট বলেও কটাক্ষ করেন শিবপাল যাদব৷


প্রশ্ন হল কংগ্রেস তো জানিয়েই দিয়েছে তারা সবকটি আসনেই লড়বে৷ তাহলে কেন হঠাৎ কংগ্রেসের হাত ধরলেন শিবরাজ৷ রাজনৈতিক মহলের ধারনা , সমাজবাদী পার্টির অভ্যন্তরীন রাজনীতিতে অখিলেশের চরম বিরোধী ছিলেন কাকা শিবপাল৷ ফলে ভাইপো দলের প্রধান হতেই দল তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়৷ পরে প্রগতিশীল সমাজবাদী পার্টি(লোহিয়া) নামে নতুন দল গঠন করেন তিনি৷ তবে একা লড়ে আগামী লোকসভায় সাফল্য আনার মত শক্তি সে দলের নেই৷ ফলে জোট তাকে করতেই হত৷অন্যদিকে, শিবপাল বিজেপি বিরোধী৷ কোনও মতেই পদ্ম শিবিরের সঙ্গে জোট গড়তে পারবেন না তিনি৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তার একমাত্র ভরসা রাহুল গান্ধীর কংগ্রেসই৷ তবে হাত শিবিরের তরফে এপ্রসঙ্গে কিছু বলা হয়নি৷ মনে করা হচ্ছে, রাজ্যের সব জায়গায় কংগ্রেসের সংগঠন জোরদার নয়৷ সেই সব আসনের মধ্যে বেশ কয়েকটি তারা শিবপালকে ছাড়তে পারেন৷ লড়ে হেরে যাওয়ার থেকে জোট সঙ্গীকে সে আসন ছেড়ে দেওয়ার বিষয়টি কংগ্রেসের নজরে বলে মনে করা হচ্ছে৷
কংগ্রেসকে পাশে পেতে চাইলেও এদিন মায়াবতী-অখিলেশ জোট নিয়ে সরব হন শিবপাল যাদব৷ তিনি বলেন, ‘‘বিজেপি বিরোধীরা জিতুক৷ কিন্তু উত্তরপ্রদেশের বিরোধী জোট স্বার্থের জোট৷ টাকার স্বার্থে এই জোট হয়েছে৷’’একদিকে গেরুয়া শিবির৷ অন্যদিকে মায়া-অখিলেশ ও কংগ্রেস-শিবপাল জোট৷ প্রশ্ন এই জোটের গুঁতোয় ভোট রাজনীতিতে সুবিধে বিজেপি পাবে না তো ? 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top