News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়বেন মায়াবতী-অখিলেশ : কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হল দু’টি আসন

লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়বেন মায়াবতী-অখিলেশ : কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হল দু’টি আসন

লখনউ, ১২ জানুয়ারি (হি.স.): বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির মূল লক্ষ্য একটাই-যেন তেন প্রকারেণ বিজেপিকে ক্ষমতাচ্যুত করতেই হবে| আর তাই আসন্ন লোকসভা নির্বাচনে এবার জোট বেঁধে লড়বে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (সপা)| বেশ কয়েকদিনের প্রতীক্ষার পর শনিবার উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব| শনিবার লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবাতী এবং অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে|


ঘড়ির কাঁটায় দুপুর তখন ১২.১০ মিনিট হবে, যৌথ সাংবাদিক সম্মেলন শুরু করেন মায়াবতী এবং অখিলেশ| যৌথ সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে মায়াবতী জানান, ‘গুরু নরেন্দ্র মোদী এবং শিষ্য অমিত শাহের ঘুম ছোটাতে এই সাংবাদিক সম্মেলন|…এই জোট সমাজের গরিষ্ঠ অংশের মানুষের জোট| দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের এই জোট| বিজেপির দুর্নীতিতে সাধারণ মানুষ বিরক্ত|’ এরপরই মায়াবতী বলেছেন, ‘আসন্ন লোকসভা নির্বাচন একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা| এই জোট ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন রাজনৈতিক বিপ্লবকে সুদূর প্রসারী করবে|’ মায়াবতীর কথায়, ‘১৯৯৩ সালে উত্তর প্রদেশে জোট বেঁধেছিল সপা এবং বিএসপি| তখন উত্তর প্রদেশে সরকার গড়েছিল জোট| সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিং যাদব|’ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির এই জোটে কংগ্রেস কেন সামিল হল না? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন মায়াবতী| বিএসপি সুপ্রিমোর কথায়, ‘কেন্দ্রে বিজেপি হোক বা কংগ্রেস, উভয়ই একই| ওই দুই সরকারের আমলেই প্রচুর দুর্নীতি হয়েছে| বিরোধীদের উত্পীড়ণ করে চলেছে বিজেপি| আর কংগ্রেসের সময় দেশে জরুরি অবস্থা চলছিল| বিজেপির সময় রাফাল আর কংগ্রেসের সময় বফর্স| দুই সরকারের আমলেই হয়েছে একের পর এক কেলেঙ্কারি|’ মায়াবতী বলেন, ‘কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে দেখেছি, বিন্দুমাত্র লাভ হয় না মানুষের| ওদের ভোট আমাদের দিকে আসে না|’
মায়াবাতীর পরই জোট প্রসঙ্গে বক্তব্য রাখেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি (সপা)-র সুপ্রিমো অখিলেশ যাদব| বিজেপিকে খোঁচা দিয়ে অখিলেশ বলেছেন, ‘এই জোট উত্তর প্রদেশের কোনও ভোটই বিজেপির দিকে যেতে দেবে না| রাজ্যের মোট ৮০টি লোকসভা আসনে কে কোথায় লড়বেন, তা চূড়ান্ত হয়ে গিয়েছে| এমন অবস্থা যে, ইভিএম-এ গোলমাল না হলে একটি আসনেও জিতবে পারবে না বিজেপি|’ অখিলেশ আরও বলেছেন, ‘গোটা দেশে এখন অরাজকতার বাতাবরণ| গরিব চাষী আত্মহত্যা করছে| নিরীহদের এনকাউন্টার করা হচ্ছে| ঘৃণা, বিদ্বেষ ছড়ানো হচ্ছে দেশজুড়ে| মায়াবতীর সম্মান মানেই আমার সম্মান|’
উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) ক’টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে, সেই সমঝোতাও হয়ে গিয়েছে| মায়াবাতী ও অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে| মায়াবতী জানিয়েছেন, আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের সঙ্গে জোট ছাড়াই, ছেড়ে দেওয়া হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top