News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে পাচারের সময় বিস্তর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত
Image

বহিঃরাজ্যে পাচারের সময় বিস্তর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলা জেলা বন দপ্তরের আধিকারিক ডাঃ নরেশবাবু এন ও চুড়াইবাড়ি থানার সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে চুড়াইবাড়ি এলাকায় হানা দিয়ে এস ২৪ সি ২৮৫২ দশ চাকার লরি করে রাজ্যের বহু মূল্যবান সেগুন গাছ বহির্র্রজ্যে প্রচারের সময় হাতে নাতে আটক করেন উত্তর জেলা বন দপ্তরের আধিকারিক ডাঃ নরেশবাবু এন৷ ৮০ কেপ্ঢ সেগুনের কাঠ সহ দশ চাকার লরি আটক করা গলেও কাউকে আটক করা যায়নি, অভিযানের আঁচ পেয়ে গাড়ি রাস্তায় ফেলে পালিযে যায় চালক৷

এই সেগুন কাঠের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা৷ ডিএফও ডাঃ নরেশবাবু এন জানান রাতে এই অভিযান চার জায়গায় চলে, রাত দেড়টা থেকে এই অভিযানে নামেন তারা অভিযান চলাকালীন তাদের কাজ সফল যাতে না হয়, তাই দুইজন তাদের পিছনে ধাওয়া করছিল রাতে তাদেরও আটক করা হয়৷ বর্তমানে তাদের সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পানিসাগর থানায় রাখা হয়েছে৷ রাজ্যের মূল্যবান বনজ সম্পদ রক্ষা করতে প্রতিদিন তারা অভিযান চালাচ্ছন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top