News Flash

  • Home
  • Uncategorized
  • তীব্র শীতে বিপর্যস্ত ইউরোপ, মৃত ১৩
Image

তীব্র শীতে বিপর্যস্ত ইউরোপ, মৃত ১৩

নিউইয়র্ক, ১০ জানুয়ারি (হি.স.) : তীব্র শীতে বিপর্যস্ত গোটা ইউরোপ। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ভারী তুষারপাত। গোটা মহাদেশে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভয়াবহ তুষারপাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা।তুষারধসে নিখোঁজ হয়েছেন এক সুইডিশ মহিলা ও ফিনল্যান্ডের তিন নাগরিক। অস্ট্রিয়া ও জার্মানিতেও তুষারধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। তীব্র তুষারপাতে যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যাওয়ায়, নানা জায়গায় আটকে পড়েছেন কয়েকশো মানুষ। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। তীব্র তুষারঝড়ের কারণে বহু ফ্লাইটও বাতিল হয়েছে।

তুষারধসে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। নরওয়েতে স্কি করতে গিয়ে মারা গিয়েছেন চার খেলোয়াড়। তাঁদের দেহ তল্লাশি অভিযানও থমকে রয়েছে এই বিপর্যয়ে। অস্ট্রিয়ায় রাস্তা বন্ধ হয়ে ঘরে আটকা পড়েছে বহু মানুষ। বরফ পড়ে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপরে গাছ পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি অঞ্চল। বন্ধ সব স্কুল। উত্তর গ্রিসের তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বেশ কিছু দরিদ্র মানুষ শরণার্থী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top