News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবার থেকে শুরু হচ্ছে বিজেপির ন্যাশনাল কাউন্সিল মিটিং, উদ্বোধন করবেন অমিত শাহ
Image

শুক্রবার থেকে শুরু হচ্ছে বিজেপির ন্যাশনাল কাউন্সিল মিটিং, উদ্বোধন করবেন অমিত শাহ

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): শুক্রবার, ১১ জানুয়ারি থেকে দিল্লির রামলীলা ময়দানে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ন্যাশনাল কাউন্সিল মিটিং| দু’দিন ব্যাপী এই বৈঠক সমাপ্ত হবে শনিবার| কয়েকমাস পরই লোকসভা নির্বাচন, তার আগে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে চাইছে নরেন্দ্র মোদী সরকার| মূলত কারণেই দু’দিন ব্যাপী এই ন্যাশনাল কাউন্সিল মিটিং, এমনই মত রাজনৈতিক মহলের|


শুক্রবার ন্যাশনাল কাউন্সিল মিটিংয়ের উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| ন্যাশনাল কাউন্সিল মিটিংয়ের শেষ দিন, শনিবার সমাপণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিজেপির ন্যাশনাল কাউন্সিল মিটিংয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২,০০০ প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন| উপস্থিত থাকতে পারেন বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা| সম্প্রতি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান হাতছাড়া হয়েছে বিজেপির| মিজোরাম এবং তেলেঙ্গানায় সেভাবে ভালো ফলাফল করতে পারেনি গেরুয়া শিবির| ন্যাশনাল কাউন্সিল মিটিংয়ে এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top