News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় গাড়িচালকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড
Image

ত্রিপুরায় গাড়িচালকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

ধর্মনগর (ত্রিপুরা), ৬ জানুয়ারি (হি.স.) : পথ দুর্ঘটনার দায়ে এক গাড়ি চালকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত গাড়ি চালকের নাম কৌশিক দাস।উল্লেখ্য, ২০১৪ সালে ১১ জুলাই ধর্মনগর থানাধীন দিঘলবাগে অবস্থিত হেমাঙ্গিনি কাঠের মিলের পাশে কালীবাড়ির সামনে এক চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বারীন্দ্র নাথ নামের এক ব্যক্তিকে ধাক্কা মারে। তিনি ছিটকে রাস্তায় পড়েন।

সাথে-সাথে উপস্থিত লোকজন তাঁকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে গেলে ডাক্তারবাবুরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নম্বর ৭১/১৪।
তদন্তকারী অফিসার এসআই রাজেশ দত্ত এই ঘটনার তদন্ত করে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানির পর অবশেষে আদালত ধৃত গাড়ি চালককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top