News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০০ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
Image

৩০০ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

সিডনি, ৬ জানুয়ারি (হি.স.) : কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার দাপটে ৩০০ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়া থেকে এখনও ৩২২ রানে এগিয়ে রয়েছে ভারত। 
ভারতের হয়ে ৯৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। দুইটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা, একটি উইকেট নেন বুমরাহ। এদিন হেজেলউড আউট হতেই যবনিকা পতন হয়ে যায় অজিদের ইনিংসের। অধিনায়ক বিরাট কোহলি দলের মূল বোলিং আক্রমণকে বিশ্রাম দেওয়ার জন্য হনুমা বিহারিকে দিয়ে বোল করান। হ্যাণ্ডসকম্বকে ৩৭ রানে বোল্ড করে দিয়ে অজি ব্যাটিংলাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন বুমরাহ। শনিবার দিনের শেষে ২৩৬ রানে ৬ উইকেটে শেষ করে অজিরা। রবিবার সকালে ইনিংস শুরু করা মাত্র কামমিসকে ২৫ রানে ফেরান মহম্মদ সামি। 


প্রসঙ্গত, প্রথম ইনিংসে ৬২২ রানের বিশাল রানের পাহাড় তুলে অস্ট্রেলিয়াকে যথেষ্ট চাপে রেখেছে ভারত। ৬২২ রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অজিরা। হ্যারিস-খোয়াজার প্রথম উইকেটের জুটিতে ওঠে ৭২ রান। অন্যদিকে ইতিহাস তৈরি করে এই প্রথম অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার হাতছানি রয়েছে ভারতের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top