News Flash

  • Home
  • Uncategorized
  • যে উত্তরপূর্বকে নেতাজি স্বাধীনতার গেটওয়ে বলেছিলেন, তাকে নতুন ভারতের বিকাশের দুয়ার হিসেবে গড়ার প্ৰয়াস করছি : ইমফলে মোদী
Image

যে উত্তরপূর্বকে নেতাজি স্বাধীনতার গেটওয়ে বলেছিলেন, তাকে নতুন ভারতের বিকাশের দুয়ার হিসেবে গড়ার প্ৰয়াস করছি : ইমফলে মোদী

ইমফল (মণিপুর), ৪ জানুয়ারি, (হি.স.) : যে উত্তরপূর্বকে নেতাজি সুভাষ বসু স্বাধীনতার গেটওয়ে বলেছিলেন, আমি তাকে নতুন ভারতের বিকাশের দুয়ার হিসেবে গড়ার প্ৰয়াস করছি। নেতাজি মণিপুরের মইরাঙে এসে আজাদ হিন্দ-এর স্থাপন করেছিলেন। এই অঞ্চলের গুরুত্ব কোনও অংশে যে কম নয় তা অনুভব করেছিলেন নেতাজি সুভাষ। পূর্ব ইমফলের হাপ্তা কাংজেইবুঙে এক গণসমাবেশে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


নাম না ধরে কংগ্রেসকে ঠুকে প্রদত্ত ভাষণে মোদী বলেন, পূৰ্ববর্তী সরকার উত্তর–পূর্বাঞ্চলকে নিয়ে কী করেছিল তা সকলেই দেখেছেন। এঁরা এখানকার মানুষজনের সঙ্গে দিল্লির দূরত্ব বাড়িয়েছিল। বাজপেয়ীজির আমল থেকে পূৰ্বোত্তরের বিকাশ শুরু হয়েছে। তাঁর সরকার দিল্লিকে উত্তর-পূর্বঞ্চলের দুয়ারে এনেছেন, বলেন প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, গত সাড়ে চার বছরে ৩০ বার উত্তর–পূর্বাঞ্চলে এসেছেন। এখানকার জনতার সঙ্গে মিশে অন্য এক সুখানুভব করেন। মোদী বলেন, ‘এখন উন্নয়ন এবং আপনাদের অসুবিধাগুলোর রিপোৰ্ট কাৰ্ড কোনও আধিকারিকের কাছ থেকে নেওয়ার প্ৰয়োজন হয় না। কারণ এই রিপোৰ্ট কাৰ্ড আপনাদের কাছে এসে আমি নিজেই বুঝি। এটাই অতীত এবং সাম্প্রতিক সরকারের পাৰ্থক্য।’
এর আগে আটটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এগুলির মধ্যে অন্যতম ভারত-মায়ানমার সীমান্তে ১.২৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মীয়মাণ ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি), ১.৫০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মীয়মাণ দলাইথাবি ড্যাম, পাওয়ারলুম এস্টেট। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দলের মণিপুরের প্রভারী নলিন এস কোহলি, উত্তরপূর্বের সাংগঠনিক সম্পাদক অজয় জামুয়াল প্রমুখ কেন্দ্রীয় এবং প্রদেশ নেতারা। রয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, উপ-মুখ্যমন্ত্রী ইয়ুমনাম জকুমার সিংহ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top