News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ার ক্লাব ঘর থেকে গাঁজা উদ্ধার
Image

সোনামুড়ার ক্লাব ঘর থেকে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৩ জানুয়ারি৷৷ এবা ক্লাবঘর থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে রাজ্য পুলিশ৷ বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে পুলিশ সোনামুড়া মহকুমার মেলাঘরে একটি ক্লাবঘরে অভিযান চালায়৷ অভিযানে পুলিশ বিপুল পরিমাপের গাঁজা উদ্ধার করেছে৷ এলাকাবাসীরা জানান, বেশ কিছু দিন ধরে এই ক্লাবঘরে সন্দেহভাজন কিছু লোকের

আনাগোনা ছিল৷ তাঁরা জানান, ওই সমস্ত মানুষ এলাকার বাসিন্দা নন৷ পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়৷ উদ্ধারকৃত গাঁজাগুলি পুলিশ থানায় নিয়ে এসেছে৷ যদিও এই ঘটনার সাথে জড়িত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ তবে কে বা কারা এই গাঁজার প্যাকেটগুলি ক্লাবঘরে এনে রেখেছে সে বিষয়ে পুলিশতদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷ এই ঘটনার সাথে জড়িতদের অতিসত্বর গ্রেপ্তার করা হবে৷ ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে পুলিশের৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top